২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিসবনে লারিজানি - সোলানা বৈঠক, আশাবাদী ইইউ

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান হ্যাভিয়ার সোলানা বলেছেন ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় আশাবাদী তিনি। শনিবার পর্তুগালের রাজধানী লিসবনে ইরানের প্রধান পরমাণু আলোচক আলি লারিজানির সঙ্গে বৈঠকের আগে তিনি একথা বলেন। ইরানের বিরুদ্ধে তৃতীয়দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীনের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এ ইইউ -ইরান সংলাপ অনিুষ্ঠিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 07:19 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

লিসবন,জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান হ্যাভিয়ার সোলানা বলেছেন ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় আশাবাদী তিনি। শনিবার পর্তুগালের রাজধানী লিসবনে ইরানের প্রধান পরমাণু আলোচক আলি লারিজানির সঙ্গে বৈঠকের আগে তিনি একথা বলেন। ইরানের বিরুদ্ধে তৃতীয়দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীনের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এ ইইউ -ইরান সংলাপ অনিুষ্ঠিত হচ্ছে। সোলানা বলেন,"আমি আশাবাদী, যদিও আমি মনে করি না যে খুব ভাল কোনো ফলাফল হতে যাচ্ছে।" জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির উদ্যোগে নতুন দফা নিষেধাজ্ঞা প্রস্তাবে ইরানের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক পরিবহন বয়কটের চিন্তা করা হচ্ছে। এতে বলা হয়েছে ইরানি এয়ারলাইন্স ও জাহাজগুলোকে অবতরণ ও নোঙ্গর করতে না দেওয়া এবং ইরানি পরিবহনের জন্য ট্রানজিট সুবিধা না দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। একইসঙ্গে দুটি ইরানি ব্যাংকের সব সম্পদ বাজেয়াপ্ত করার চিন্তা করা হচ্ছে। অবশ্য আলি লারিজানি বলেছেন,"এ ধরনের ব্যবস্থায় কোনো ফল পাওয়া যাবে না।" এর আগে ভিয়েনায় আলি লারিজানির সঙ্গে বৈঠক শেষে শুক্রবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এল বারাদি বলেছেন,"একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছি আমরা।" তিনি জানান, আগামী দ'ুমাসের মধ্যে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির প্রধান সমস্যাগুলো কিভাবে নিরসন করা যায় সে লক্ষ্যে কাজ করা হবে। তেহরান বলেছে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি প্রথমে ভিয়েনা ভিত্তিক 'আইএইএ' এর আওতায় নিয়ে আসতে হবে। তাদের দাবি এর মধ্য দিয়ে পশ্চিমা শক্তিগুলোর ক্ষমতা প্রকাশের জাতিসংঘ নিষেধাজ্ঞার অবসান ঘটাতে হবে। লিসবনে লারিজানি - সোলানা বৈঠকের আগে একথা জানায় তেহরান। প্রসঙ্গত, এর আগে মে মাসে মাদ্রিদের লারিজানি - সোলানা বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩০০ ঘ.