২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়ায় আকস্মিক সফরে ক্রিস্টোফার হিল

উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু আলোচনার জন্য বৃহস্পতিবার আকস্মিক সফরে পিয়ংইয়ং পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল। নিরস্ত্রীকরণ চুক্তির আওতায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা তার এ সফরের উদ্দেশ্য। হিলের এ সফর দুপক্ষের মধ্যে পরমাণু ইস্যুত অবিলম্বে অগ্রগতি অর্জনে আগ্রহের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

টোকিও, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু আলোচনার জন্য বৃহস্পতিবার আকস্মিক সফরে পিয়ংইয়ং পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল। নিরস্ত্রীকরণ চুক্তির আওতায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা তার এ সফরের উদ্দেশ্য। হিলের এ সফর দুপক্ষের মধ্যে পরমাণু ইস্যুত অবিলম্বে অগ্রগতি অর্জনে আগ্রহের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। হিল বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু ইসুতে ছয়জাতি আলোচনা জুলাইয়ের প্রথমদিকেই শুরু হবে। তবে তিনি টোকিওতে আলোচনার সময় বলেন, উত্তর কোরিয়াকে ফেব্র"য়ারিতে দেওয়া প্রতিশ্র"তি অবশ্যই পূরণ করতে হবে। ওই প্রতিশ্র"তি অনুযায়ী, উত্তর কোরিয়াকে ইয়ংবেয়ন পরমাণু চুল্লি বন্ধ করতে হবে। ২০০২ সালের অক্টোবরের পর হিলই মার্কিন পররাষ্ট্র দপ্তরের সবচে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি উত্তর কোরিয়া সফর করছেন। ২০০২ সালে জেমস কেলি উত্তর কোরিয়ার গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির বিষয়টি প্রমাণ ওয়াশিংটনকে দিয়ে উত্তর কোরিয়ার বিরাগভাজন হন। চীনের সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, হিল উত্তর কোরিয়ার রাজধানীতে পৌঁছেছেন। তিনি শুক্রবারও এখানে থাকবেন এবং উত্তর কোরিয়ার মন্ত্রীর সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনায় বসবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রনালয়ের এক মুখপাত্র একথা বলেছেন। মুখপাত্র আরও জানান, ছয়জাতি আলোচনা এগিয়ে নিতে ৬ পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই হিল এ সফরে এলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৭ঘ.