২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান জেলা তালেবানদের দখলে, উরুজগানে ৭০ জন নিহত

আফগানিস্তানে কান্দাহার প্রদেশের মায়ানিসেন পার্বত্য জেলা তালেবানরা দখল করে নিয়েছে। তালেবানদের সঙ্গে ন্যাটো-আফগান বাহিনীর সর্বশেষ লড়াইয়ে এই জেলা জঙ্গিদের দখলে চলে যায়। আফগান বাহিনী একথা স্বীকার করেছে। আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় এরই মধ্যে জানিয়েছে, উরুজগান প্রদেশে কয়েকদিনের সংঘর্ষে কমপক্ষে ৬০ জন তালেবান এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 10:33 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

কাবুল. জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফপি)--- আফগানিস্তানে কান্দাহার প্রদেশের মায়ানিসেন পার্বত্য জেলা তালেবানরা দখল করে নিয়েছে। তালেবানদের সঙ্গে ন্যাটো-আফগান বাহিনীর সর্বশেষ লড়াইয়ে এই জেলা জঙ্গিদের দখলে চলে যায়। আফগান বাহিনী একথা স্বীকার করেছে। আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় এরই মধ্যে জানিয়েছে, উরুজগান প্রদেশে কয়েকদিনের সংঘর্ষে কমপক্ষে ৬০ জন তালেবান এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তালেবান জঙ্গিরা সোমবার কান্দাহারের মায়ানিসেন জেলা দখল করে নেওয়ার দাবি করে। মঙ্গলবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ ওই এলাকা ছেড়ে চলে এসেছে। তবে এটি কৌশলগত কারণে সাময়িক প্রস্থান বলে অভিহিত করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র জামারাই বাশারি। তিনি বলেন, আমরা পাল্টা অভিযান চালিয়ে ওই জেলা পুনর্দখল করার পরিকল্পনা করেছি। সংঘর্ষে ১০ জন পুলিশ নিহত হওয়ার তালেবান দাবি তিনি প্রত্যাখ্যান করেন। তালেবান মুখপাত্র ইউসুফ আহমাদি বলেছেন, দুই দিন ধরে অবরুদ্ধ থাকার পর পুলিশরা পালিয়ে গেছে। তিনি আরও বলেন, রাত ১০ টায় মায়ানিসেন জেলা পুরোপুরি তালেবানদের দখলে চলে এসেছে। এই জেলার প্রশাসনিক ভবনগুলো এখন তালেবানদের দখলে। সরকারি যানবাহন এমনকী অস্ত্রসশস্ত্রও তালেবানরা দখল করে নিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৭ঘ.