বাগদাদ, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রকে ইরাকের সুন্নি আরবদের অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নূরী আল মালিকি। তিনি বলেন, "আল-কায়েদার বিরুদ্ধে লড়তে সুন্নি আরব আদিবাসীদের অবাধে অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র ইরাকে নতুন মিলিশিয়া বাহিনী সৃষ্টি ঝুঁকি নিচ্ছে।" মালিকি রোববার এই সতর্কবাণীর মধ্য দিয়ে প্রথম মার্কিন নীতি নিয়ে তার সরকারের মতভেদের আভাস দিলেন।
নিউজউইক ম্যাগাজিনে শুক্রবার এক সাক্ষাতকারে মালিকি বলেন, " আমরা চাই এমন আদিবাসীদের হাতে অস্ত্র দিতে যারা আমাদের পক্ষ হয়ে লড়বে। তবে সেটিও হতে হবে একটি শর্তসাপেক্ষে। আর তা হচ্ছে, যাদেরকে অস্ত্র সরবরাহ করা হবে তাদের সম্পর্কে ভালোভাবে অবগত হওয়া। তারা সন্ত্রাসে জড়িত কিনা সেটিও পরিস্কারভাবে জানতে হবে।"
তিনি আরও বলেন, "মাঠ পর্যায়ের কোনো কোনো কর্মকর্তা প্রকৃত তথ্য না জেনে কিংবা যাচাই না করে ভুল করে আসছেন। আমার ধারণা, কোয়ালিশন বাহিনী আদিবাসীদের সম্পর্কে ভালো করে কিছুই জানে না।"
মালিকি বলেন,"এভাবে তারা তাদেরকে অস্ত্র দিয়ে সময় সময় ভুল করছে। এটি বিপজ্জনক। কারণ, এতে করে নতুন মিলিশিয়া বাহিনী সৃষ্টির ঝুঁকি আছে।"
ইরাকে বিবাদমান পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক সংহতি স্থাপনে সরকার ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রে এ সমালোচনাও মালিকি নাকচ করেছেন। স
bdnews24