২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় মানবিক সাহায্য স্থগিত করল ইইউ

প্রতিদ্বন্দ্বী দুই ফিলিস্তিনি দল হামাস ও ফাতাহর মধ্যে বেপরোয়া লড়াইয়ের জেরে গাজায় মানবিক সাহায্য স্থগিত করেছে ইউরোপীয় কমিশন। সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত গাজায় কোনো সাহায্য পাঠানো হবে না। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এর শীর্ষ ত্রাণ কর্মকর্তা লুইস মাইকেল বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 02:48 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ব্রাসেলস, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রতিদ্বন্দ্বী দুই ফিলিস্তিনি দল হামাস ও ফাতাহর মধ্যে বেপরোয়া লড়াইয়ের জেরে গাজায় মানবিক সাহায্য স্থগিত করেছে ইউরোপীয় কমিশন। সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত গাজায় কোনো সাহায্য পাঠানো হবে না। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এর শীর্ষ ত্রাণ কর্মকর্তা লুইস মাইকেল বৃহস্পতিবার একথা জানিয়েছেন। ইউরোপীয় ত্রাণ ও উন্নয়ন বিষয়ক কমিশনার লুইস মাইকেল রয়টার্সকে বলেন, "গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয়কর। আমাদেরকে সেখান থেকে ত্রাণকর্মীদের সরিয়ে নিতে হচ্ছে। ব্যাপারটি নাটকীয়। এটি মেনে নেয়া যায় না।" হামাস এবং ফাতাহর মধ্যকার লড়াই 'আত্মহননের' শামিল উল্লেখ করে লুইস বলেন, "দুপক্ষকেই এটি বুঝতে হবে।" গাজায় ৫ দিনের হামাস-ফাতাহ সংঘর্ষে নিহত নিহত হয়েছে ৮০রও বেশি ফিলিস্তিনি। হামাস বেশির ভাগ ক্ষেত্রেই ফাতাহ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত বাহিনীর সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েছে। হামাসের যোদ্ধারা বৃহস্পতিবার গাজায় ফাতাহর একটি সদরদপ্তরে হামাসের সবুজ পতাকা উড়ায়। তবে ফাতাহ এই সদরদপ্তর হামাসের দখলে থাকার কথা অস্বীকার করেছে। দুপক্ষের মধ্যে এখনও চলছে ভয়াবহ লড়াই। গত বছর মার্চে হামাস সহিংসতা বন্ধ করা এবং ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোর পর পশ্চিমা দাতা দেশগুলো গাজায় সরাসরি সাহায্য সরবরাহ বন্ধ করে দেয়। কিন্ত ইইউ গাজায় সাহায্য দেওয়া বন্ধ না করে বরং আরও বাড়িয়েছিল। বিশেষ করে হামাস-ফাতাহ উত্তেজনা প্রশমনের চেষ্টায় এ বছর মার্চে ফিলিস্তিনে জাতীয় ঐক্য সরকার গঠিত হওয়ার পর ইইউ সেখানে সাহায্য সরবরাহ বাড়িয়ে দেয়। গত বছর ইইউ ফিলিস্তিনে ৮৪ মিলিয়ন ইউরো মানবাবিক সাহায্য দিয়েছে। এ বছরের জন্য ইইউ বরাদ্দ করেছে ৬০ মিলিয়ন ইউরোর মানবিক সাহায্য। কিন্তু স