২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরে চতুর্পক্ষীয় বৈঠকে যোগ দিতে পারেন আব্বাস-ওলমার্ট

ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ৪ পক্ষের সঙ্গে এ মাসে মিসরের বৈঠকে যোগ দিতে পারেন। মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল গেইত রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 09:07 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

কায়রো, জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ৪ পক্ষের সঙ্গে এ মাসে মিসরের বৈঠকে যোগ দিতে পারেন। মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল গেইত রোববার একথা জানিয়েছেন। ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আহমেদ আবুল গেইত এক সংবাদ সম্মেলনে বলেন, ৪ পক্ষের (যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইইউ এবং রাশিয়া) কয়েকজন সদস্য বলেছেন, আব্বাস এবং ওলমার্ট আলোচনায় অংশ নিতে পারেন। মিসরের শারম আল শেখ- এ এই বৈঠক শুরু হবে ২৬ জুনে। পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, ওলমার্ট এবং আব্বাস এ মাসের শেষে চতুর্পক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করতে পারেন। তবে ওলমার্টের কার্যালয় বৃহস্পতিবার বলেছে, তিনি এখনও আলোচনার আমন্ত্রণ পাননি। আব্বাস বুধবার ওলমার্টের সঙ্গে বৈঠক পিছিয়ে দেন। তিনি ইসরায়েলের কাছ থেকে জব্দ করা ফিলিস্তিনি তহবিল মুক্ত করে দেওয়াসহ আস্থা গড়ে তোলার প্রতিশ্র"তি চান। জেরিকোয় দুজনের মধ্যকার শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার। ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতার অবসান ঘটাতে সুনির্দিষ্ট কি কি পদক্ষেপ নেওয়া যায় তা খুঁজে দেখতে মিসর গত সপ্তাহে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জড়িত চারপক্ষের সঙ্গে বৈঠক করতে রাজি হয়। স