২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল উচ্ছেদ অভিযানে শ্রীলঙ্কার দু:খ প্রকাশ

রাজধানী কলোম্বো থেকে শ'শ' তামিল উচ্ছেদ অভিযানে রোববার দু:খ প্রকাশ করেছে শ্রীলঙ্কা সরকার। এ সপ্তাহে নিরাপত্তা অভিযানের আওতায় সরকার রাজধানীতে এই উচ্ছেদ কার্যক্রম চালায়। তবে এরকম আর কখনও ঘটবে না বলে সরকার প্রতিশ্র"তি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

কলোম্বো, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---রাজধানী কলোম্বো থেকে শ'শ' তামিল উচ্ছেদ অভিযানে রোববার দু:খ প্রকাশ করেছে শ্রীলঙ্কা সরকার। এ সপ্তাহে নিরাপত্তা অভিযানের আওতায় সরকার রাজধানীতে এই উচ্ছেদ কার্যক্রম চালায়। তবে এরকম আর কখনও ঘটবে না বলে সরকার প্রতিশ্র"তি দিয়েছে। শ্রীলঙ্কা পুলিশ বৃহস্পতিবার কলোম্বোর বোর্ডিং হাউজগুলো ভেঙে দিয়ে প্রায় তিনশতাধিক তামিলকে উচ্ছেদ করেছে। তবে এ ধরনের অভিযান বন্ধ করার সুপ্রীম কোর্টের নির্দেশের মুখে শনিবার অনেককেই আবার নিজ নিজ জায়গায় ফিরিয়ে দিয়েছে সরকার। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের অভিযান মানবতাবিরোধী। এতে করে শ্রীল্কংায় গৃহযুদ্ধ পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। প্রধানমন্ত্রী রত্মসিরি বিক্রমনায়েক এক সংবাদ সম্মেলনে বলেছেন, "এ উচ্ছেদ অভিযান চালানোর জন্য আমি দু:খিত। এটি কখনই করা উচিত হয়নি।এরকম আর কখনও ঘটবে না। এ ঘটনার পুরো দায়ভার আমরা নিচ্ছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৪ঘ.