২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বফোর্স কেলেঙ্কারির নায়ক কোয়াত্রোচ্চিকে ভারতে পাঠাবে না আর্জেন্টিনা

বফোর্স কেলেঙ্কারির নায়ক ইতালীয় অস্ত্র ব্যবসায়ি অক্টাভিও কোয়াত্রোচ্চিকে ভারতে ফেরত পাঠানোর অনুরোধ নাকচ করে দিয়েছে আর্জেন্টিনার একটি আদালত। দেশটির উত্তরাঞ্চলীয় মিসিওনস প্রদেশের এলডোরাডো শহরের একটি আদালতের বিচারক মারিও হাচিরো দই শুক্রবার ওই রায় দেন। কোয়াত্রোচ্চিকে কেন ভারতে পাঠানো হবে না, দই অবশ্য তাৎক্ষণিকভাবে তা জানাননি। আগামী কয়েক দিনের মধ্যে এ সংক্রান্ত লিখিত রায় পাওয়া যাবে। তবে ভারতের পক্ষের আইনজীবী মিগুয়েল আলমেরা জানান, তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 09:09 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

এলডোরাডো, আর্জেন্টিনা, জুন ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বফোর্স কেলেঙ্কারির নায়ক ইতালীয় অস্ত্র ব্যবসায়ি অক্টাভিও কোয়াত্রোচ্চিকে ভারতে ফেরত পাঠানোর অনুরোধ নাকচ করে দিয়েছে আর্জেন্টিনার একটি আদালত। দেশটির উত্তরাঞ্চলীয় মিসিওনস প্রদেশের এলডোরাডো শহরের একটি আদালতের বিচারক মারিও হাচিরো দই শুক্রবার ওই রায় দেন। কোয়াত্রোচ্চিকে কেন ভারতে পাঠানো হবে না, দই অবশ্য তাৎক্ষণিকভাবে তা জানাননি। আগামী কয়েক দিনের মধ্যে এ সংক্রান্ত লিখিত রায় পাওয়া যাবে। তবে ভারতের পক্ষের আইনজীবী মিগুয়েল আলমেরা জানান, তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। পাঁচ বছর আগে মালয়েশিয়ায় আটক হলেও তখনও কোয়াত্রোচ্চিকে বিচারের জন্য ভারতে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানায় কুয়ালালামপুর। আর এবার আর্জেন্টিনাও একই সিদ্ধান্ত নিলো। ১৯৯৭ সালে জারি করা ইন্টারপোলের এক সমনের পরিপ্রেক্ষিতে গত ফেব্র"য়ারিতে আর্জেন্টিনায় আটক করা হয় কোয়াত্রোচ্চিকে। এরপর ভারত গত মার্চ মাসে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছিল। আদালতের রায়ের পর আলমেরা বলেন, "ভারত এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। কারণ তারা মনে করে, কোয়াত্রোচ্চির চূড়ান্ত বিচার হওয়া উচিৎ তাদের আদালতেই।" আলমেরা অভিযোগ করেন, কোয়াত্রোচ্চি বিচার প্রক্রিয়া থেকে পালিয়ে বেরাচ্ছেন। তবে কোয়াত্রোচ্চির আইনজীবী ওই অভিযোগ অস্বীকার করেন। কারণ, কোয়াত্রোচ্চি নিজেকে সবসময়ই নির্দোষ দাবি করেছেন। ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনা সংক্রান্ত চুক্তিতে মধ্যস্থতাকারী কোয়াত্রোচ্চি (৬৮) ৭০ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সুইডিশ কম্পানি বফোর্স এবি ভারতীয় সেনাবাহিনীর কাছে ওইসব অস্ত্র বিক্রি করে ১২০ কোটি ডলারে। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী এবং ক্ষমতাসীন কংগ্রেস দলের নেতা সোনিয়ার বন্ধু হিসেবে কোয়াত্রোচ্চি অস্ত্র সংক্রান্ত ওই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার সুযোগ পান বলে ধারণা করা হয়। রাজিব গান্ধীও ওই কেলেঙ্কারিতে জড়িত ছিলেন- এমন অভিযোগ ওঠার পর ১৯৮৯ সালে তার সরকারের পতন ঘটে। মৃত্যুর ১৩ বছর পর ২০০৪ সালে ভারতের একটি আদালত রাজিবকে ওই অভিযোগ থেকে মুক্তি দেয়। তবে ভারতের বিরোধী দলগুলো অভিযোগ করছে, কংগ্রেস দল আর্জেন্টিনায় কোয়াত্রোচ্চির আটকের খবর প্রথমে গোপন করে এবং এক মাস পর তাকে ভারতে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও এ সংক্রান্ত সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছিল বলে তাকে ফেরত আনা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৪৫৭ ঘ.