মিলান, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইতালি সফরের আগে সিআইএর সন্দেহভাজন ২৬ জন মার্কিন নাগরিক মিলানে তাদের অনুপস্থিতিতেই আদালতে বিচার মুখোমুখি হয়েছেন। এদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটনের সবচে বিতর্কিত নীতি পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযুক্তদের প্রায় সবাইকেই সিআইএ চর বলে সন্দেহ করা হচ্ছে।
২০০৩ সালে মিলানে এক মুসলিমকে অপহরণ করার দায়ে এদের অভিযুক্ত করা হয়। ওয়াশিংটনে সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকায় ওই মুসলিমের নাম আছে। তাকে অপহরণ করে মিসরে নিয়ে গিয়ে জ্ঞিাসাবাদের নামে নির্যাতনের অভিযোগও রয়েছে অপহরণকারীদের বিরুদ্ধে।
আর মার্কিন নাগরিকদের এ ঘটনায় সাহায্য করার জন্য এসআইএসএমআই ইন্টেলিজেন্স এজেন্সির সাবেক প্রধানসহ ইতালির গোয়েন্দাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
ওয়াশিংটন বলেছে তারা অভিযুদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ইতালির অনুরোধ প্রতাখ্যান করবে।
মামলার কৌসুলি আরমান্দো স্পাতারো বলেছেন, এ মামলাটি গুরুত্বপূর্ণ। কারণ, এর মধ্য দিয়ে পশ্চিমা গণতন্ত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজনীয়তার বহিঃপ্রকাশ ঘটবে।
তিনি আরও বলেন,"আমরা ওই সন্ত্রাসীদের শাস্তি চাই। তবে তা আদালতে বিচারের মাধ্যমে।"
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি এবং অন্যান্য সমালোচকরা বলছেন, এই বিচার কাজ ভুল হচ্ছে এবং এটি দেশকে বিপদজ্জনক পথের দিকে ঠেলে দিচ্ছে। তাদের মতে, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে যা রোমের জন্য মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এলকিউ/১৫০০ঘ.
bdnews24