জার্মানি, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফ্রিকায় এইডস ও অন্যান্য মারাত্মক রোগ মোকাবিলায় ৬ হাজার কোটি ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্র"তির পাশাপাশি ইরানে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন জি এইট নেতারা। শুক্রবার জি এইট সম্মেলনের সমাপণী অধিবেশনে নেতারা এই দুটি বিষয়ে একমত হন। ইরান জাতিসংঘের দাবি মেনে নিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করলে আরেক দফা নিষেজ্ঞার মুখে পড়বে বলে হূঁশিয়ার করে দিয়েছে ফ্রান্স ও জার্মানি। রাশিয়াসহ জি এইটভুক্ত সব সদস্যদেশের নেতারাই সম্মেলনের বিবৃতিতে বলেছেন, "তেহরানের জাতিসংঘ দাবি উপেক্ষা করার পদক্ষেপ দু:খজনক।"
এদিকে, আফ্রিকায় প্রতিশ্রুত সাহায্যের ব্যাপারে জি এইট এর সদস্য দেশের এক কূটনীতিক রয়টার্সকে বলেন, "ইসুটি নির্ধারণ হয়ে গেছে। চুক্তির বিষয়গুলোও তৈরি।" দরিদ্র অফ্রিকা মহাদেশে মরণব্যাধি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ডলার সাহায্য দেওয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জি এইট এ প্রতিশ্র"তি দিচ্ছে। আগামী বছরগুলোতে রোগ-ব্যাধি দূর করার কাজে প্রস্তাবিত ৬ হাজার কোটি ডলার সাহায্যের মধ্যে ৩ হাজার কোটি ডলারই দেবে যুক্তরাষ্ট্র।"
আফ্রিকায় এইডস, ম্যালেরিয়া, এবং যক্ষা মোকাবিলয়ার এই সাহায্যের অর্থ ব্যয় হবে। এ সমস্ত রোগ আফ্রিকার জনগণ এবং অর্থনীতির জন্য বিপর্যয়কর। তবে রোগ মোকাবিলায় প্রতিশ্র"ত অর্থ সাহায্য কবে নাগাদ আফ্রিকায় পৌঁছবে সেটি পরিস্কার জানা যায়নি। উন্নয়ন নিয়ে প্রচারাভিযান পরিচালনাকারীরা আফ্রিকায় এই সাহায্য খুবই অপ্রতুল বলে এর সমালোচনা করেছেন।
আফ্রিকার পক্ষে প্রচারাভিযান পরিচালনাকারীরা বলেছেন, প্রতিশ্র"ত অর্থ আফ্রিকায় রোগ-ব্যাধি মোকাবিলায় মোটা অঙ্কের সাহায্য হলেও এতে করে আফ্রিকায় এইডস মোকাবিলায় চিকিৎসা সেবা স
bdnews24