২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান-ইইউ পরমাণু আলোচনায় অগ্রগতি নেই

ইরানের প্রধান পরমাণু আলোচক এবং ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানার মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে কোনো অগ্রগতি হয়নি। তেহরানে নতুন করে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের হুমকির মুখেও বৈঠকে দুই আলোচক পরমাণু কর্মসূচি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়েছেন। কেবল দুই সপ্তাহের মধ্যে আরও একবার আলোচনায় বসতে রাজি হয়েছেন লারিজানি ও সোলানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 11:03 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

মাদ্রিদ, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)---- ইরানের প্রধান পরমাণু আলোচক এবং ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানার মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে কোনো অগ্রগতি হয়নি। তেহরানে নতুন করে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের হুমকির মুখেও বৈঠকে দুই আলোচক পরমাণু কর্মসূচি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়েছেন। কেবল দুই সপ্তাহের মধ্যে আরও একবার আলোচনায় বসতে রাজি হয়েছেন লারিজানি ও সোলানা। জাতিসংঘের দাবি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে কিনা এ ব্যাপারে বৈঠকের আলোচনায় কোনো অগ্রগতির কথা জানাননি সোলানা। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস ইরানকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিচ্ছিন্নতা এড়াতে চাইলে ইরানের উচিত পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ সৃষ্টি করা থেকে বিরত থাকা। ভিয়েনায় রাইস বলেন, "ইরানের কৌশল পরিবর্তনের সময় হয়ে এসেছে। আন্তর্জাতিক স