২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হানিয়াও হামলার লক্ষ্য: ইসরায়েল

ফিলিস্তিনি রকেট হামলার জবাবে গাজায় শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলার লক্ষ্য কেবল হামাসের সদস্যরাই নয়, প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াও এ অভিযানের লক্ষ্য। ইসরায়েলি বাহিনী হানিয়াকে হত্যা করতে পারে। ঊর্ধ্বতন এক ইসরায়েলি কর্মকর্তা মঙ্গলবার একথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ইসরায়েলের ‘হিট-লিস্টে’ হানিয়ার নাম আছে কিনা জিজ্ঞেস করা হলে  ইসরায়েলি উপ-প্রতিরক্ষামন্ত্রী এফ্রেইম øেহ এক বেতার সাক্ষাতকারে বলেন, “আমি বলব, হামাসের কমান্ডার এবং নেতাদের কেউই এ হামলা থেকে রেহাই পাবেন না।”

ইসরায়েলি বেতারে øেহ বলেন, “রাজনৈতিক দল হামাস কি করছে? তারা লড়াইয়ে নিয়োজিতদের সমর্থন দিয়ে যাচ্ছে।”

ফিলিস্তিনি রকেট হামলায় ইসরায়েলের ডেরট শহরে এক নারী নিহত হওয়ার একদিন পর øেহ এই হুমকি দিলেন।

গাজার চিকিৎসকরা জানিয়েছেন, গত সপ্তায় ইসরায়েলি হামলায় ান্ততপক্ষে ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।  এর মধ্যে ৪ জন ইসলামিক জিহাদ দলের সদস্য। ইসরায়েলের অভিযোগ, এই দলটি ইসরায়েলে রকেট নিক্ষেপ স্কোয়াড।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সম্প্রতি গাজা থেকে ইসরায়েলে ১৫০ টি রকেট ছোঁড়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আমির পেরেজ সাংবাদিকদের বলেছেন, “এই রকেট হামলা বন্ধ না হলে আমরাও থামব না। ”

তিনি আরও বলেন, “ইসরায়েল গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করা থেকে এখনও বিরত রয়েছে। তারা ধৈর্য ধরে আছে।”