কান্দাহারে তালেবান ঘাঁটিতে বিমান হানায় ৬০ জঙ্গি নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে তালেবানদের দুটি ঘাঁটিতে বিদেশি ও আফগান বাহিনীর যৌথ বিমান অভিযানে তিন তালেবান কমান্ডারসহ অন্ততপক্ষে ৬০ জঙ্গি নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান ইসমাতুল্লাহ আলীজাই মঙ্গলবার একথা জানিয়েছেন।
ইসমাতুল্লাহ রয়টার্সকে জানান, কান্দাহারের জারাই জেলায় বিদেশি ও আফগান বাহিনী ওই যৌথ অভিযান চালায়। তবে তিনি বলেন, এতে যৌথ বাহিনীর কেউ হতাহত হয়নি।
এদিকে, মার্কিন বাহিনীর এক মুখপাত্র বলেছেন, তিনি এ ঘটনার খবর পেয়েছেন এবং এর সত্যাসত্য যাচাই করে দেখবেন। ন্যাটো বলেছে, তারা এ ব্যাপারে কোনো খবর পায়নি।
সম্প্রতি আফগানিস্তানে তালেবান জঙ্গি হামলা বহুগুণে বেড়েছে। জঙ্গি হামলায় গত বছরের তুলনায় এ বছর আরও বেশি সংখ্যক আফগান নিহত হয়েছে। সোমবার পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সর্বশেষ তালেবান হামলায় প্রাণ হারিয়েছে ৭ আফগান সেনা। আফগানিস্তানের প্রতিরক্ষমন্ত্রণালয়
একথাজানিয়েছে। ওই হামলায় ৪ সেনা নিখোঁজও হয়েছে।
এ সপ্তায় শীর্ষ কমান্ডার দাদুল্লাহকে হারানোর খবর নিশ্চিত করার পর কান্দাহারের অভিযানে তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে কোনো তালেবানকে পাওয়া যায়নি।
