২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার জাহাজডুবি, ১৬ নাবিক নিখোঁজ

চীনের পূর্ব উপকূলে একটি চীনা জাহাজের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ কোরিয়ার একটি মালবাহী জাহাজ ডুবে গিয়ে ১৬ জন নাবিক নিখোঁজ রয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2007, 12:50 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

দক্ষিণ কোরিয়ার এক কোস্ট গার্ড কর্মকর্তা রোববার একথা জানান।

ওই কর্মকতা আরও জানান, ঘন কুয়াশার কারণে চীনের উপকূলীয় শহর ডালিয়ানের কাছাকাছি ইয়েলো সাগরে ভোর ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। দুই জাহাজের সংঘর্ষের পর ১৬ জন নাবিক নিখোঁজ হন। এদের মধ্যে সাত জন দক্ষিণ কোরিয়ার এবং বাকী নয় বিদেশি নাবিকের মধ্যে আটজন মায়ানমারের এবং একজন ইন্দোনেশিয়ার নাবিক।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মতর্তা রয়টার্সকে আরও বলেছেন,“ চীন প্রশাসন নিখোঁজ নাবিকদের খোঁজার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকে পাওয়া গেছে বলে খবর পাাইনি আমরা।”

তিনি জানান,দক্ষিণ কোরিয়ার ওই জাহাজটি পাঁচ হাজার নয়শ টন স্টিল বহন করছিল।