২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বরখাস্ত প্রধান বিচারপতির মামলার শুনানি স্থগিত

পাকিস্তানে বরখাস্ত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি সোমবার স্থগিত করেছে সুপ্রীম কোর্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2007, 05:10 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বিশেষ জুডিশিয়াল প্যানেলে এ শুনানি অনুষ্ঠানের কথা ছিল। ইফতিখার চৌধুরীর আইনজীবি একথা জানান।

ইফতিখারের আইনজীবি তারিক মেহমুদ বলেন, “ সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের আদেশ স্থগিত করে দিয়েছে সুপ্রীম কোর্ট এবং প্রধান বিচারপতির পিটিশনের শুনানির জন্য একটি পূর্ণাঙ্গ বেঞ্চ গঠনেরও সুপারিশ করেছে আদালত।”

৯ মার্চ সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ইফতিখার চৌধুরীকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। কিন্তু কাউন্সিলের বৈধতা চ্যালেঞ্জ করে তার বিষয়টি নিষ্পত্তি করতে সুপ্রীম কোর্টে আবেদন জানান তিনি।