২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ২ আল-কায়েদা নেতা হত্যার দাবি মার্কিন বাহিনীর

ইরাকের মার্কিন বাহিনী আরও দুজন ঊর্ধ্বতন আল-কায়েদা নেতা হত্যার দাবি করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 May 2007, 05:54 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বাগদাদের উত্তরে তিনদিন আগে চালানো অভিযানে ওই দুই নেতা নিহত হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। নিহত দুজনকে সনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

সেনাবাহিনী জানায়, নিহত দু’নেতার একজনের নাম সাবাহ হেলাল আল-শিহাওয়ি এবং অপরজনের নাম মুহারিব আবুল আল লতিফ-আল জুবৌরি। এর আগে নিহত আরেকজন আল-কায়েদা নেতার নাম আবু অমর আল-মাসরি বলে জানিয়েছিলো তারা। সেনাবাহিনীর তথ্যমতে, মাসরি ছিলেন বিদেশি যোদ্ধা। আর মুহারিব ধর্ম উপদেষ্টা ছিলেন।

জিবৌরি সম্পর্কে মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবার জানায়, জিবৌরি ছিলেন ইরাকের আল-কায়েদা শাখার ঊর্ধ্বতন তথ্যমন্ত্রী। বাগদাদের উত্তরে তাজ এলাকায় অভিযানকালে জিবৌরি নিহত হন। একই অভিযানে নিহত হয়েছিলেন শিহাওয়ি এবং মাসরি দুজনই।