২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় ৬ বিদেশি তেল কর্মী অপহরণ

নাইজেরিয়ার সশস্ত্র জঙ্গিরা মঙ্গলবার ৬ বিদেশি তেল কর্মীকে অপহরণ এবং এক নাইজেরীয়কে হত্যা করেছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 May 2007, 04:33 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বিদেশি তেলকর্মীদের চারজন ইতালীয় এবং একজন মার্কিনি বলে ধারণা করা হচ্ছে।

একটি সূত্র বলেন, “জঙ্গিরা নৌবাহিনীর এক কর্মীকে হত্যা করে এবং ডিনামাইট ব্যবহার করে ক্রুদের বাধ্য করে তাদের জাহাজে উঠতে দেওয়ার জন্য দড়ি ছুড়ে দিতে। এরপর তারা জাহাজে অবস্থানরত ছয় বিদেশি তেল কর্মীকে অপহরণ করে। এদের মধ্যে চারজন ইতালীয় ও একজন মার্কিনি। আরেকজনের জাতীয়তা জানা যায়নি।”

চাকরির দাবি জানিয়ে এবং তেলে থেকে অর্জিত আয় নিয়ন্ত্রণ কিংবা এর সুবিধা চেয়ে সশস্ত্র জঙ্গিরা নাইজার অববাহিকার তেল স্থাপনাগুলোতে ইদানিং প্রায়ই হামলা চালায়। তারা সেখানে কর্মরত বিদেশিদের অপহরণের পাশাপাশি নিরপত্তা বাহিনীর সঙ্গেও লড়াই করে।