২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নাগরিকের সাক্ষ্যেই দোষী সাব্যস্ত ৫ অভিযুক্ত

পাকিস্তানের প্রেসিডেন্টকে হত্যার চক্রান্তকারী মার্কিন নাগরিক মুহাম্মদ জুনাইদ বারবারের সাক্ষ্যেই লন্ডন আদালতে দোষী সাব্যস্ত হয় ব্রিটেনে বোমা হামলা অভিযোগে অভিযুক্ত ৫ জন। আদালতের রায়ে তাদের যাবজ্জীবন জেল হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 10:08 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বছরব্যাপী চলা ওই মামলায় প্রধান সাক্ষী জুনাইদের বয়স ৩২। একসময়কার জঙ্গি জুনাইদই তথ্যদাতার ভূমিকা নিয়ে ৫ জনকে দোষী সাব্যস্ত করতে ভূমিকা রেখেছেন। পাকিস্তানি বংশোদ্ভূত জুনাইদ শৈশবেই নিউইয়র্কে আসে। নিউইয়র্কের সেন্ট জনসন বিশ্ববিদ্যালয়ে ফার্মেসীতে পড়াশুনা করেছেন জুনাইদ। পরে মেডিক্যালে পড়াশুনার ইচ্ছা থাকলেও তা আর হয়ে ওঠেনি।

১৯৯০ সালে ইরাকের কুয়েত আত্রমণের পর থেকেই জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়েন জুনাইদ। তার কথায়, “সৌদিআরব ও অন্যান্য আরব দেশের মাটিতে উদ্দেশ্য সিদ্ধির জন্য মার্কিনিদের উপস্থিতি আমার পছন্দ ছিলো না।”

এই মার্কিন-বিদ্বেষ থেকেই জুনাইদ একের পর এক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়াতে শুরু করেন। একসময় তিনি যোগ দেন আল-মুজাহিদীন জঙ্গি গোষ্ঠীতে। এই দলের আদর্শ হলো ইসলাম বিরোধীদের বিরুদ্ধে লড়ে যাওয়া।

তাকে প্রভাবিত করেছে এমন দুজনের নাম বলতে গিয়ে জুনাইদ উল্লেখ করেন ওমর বকরি মোহাম্মদ এবং আবু হামজার কথা। আর ব্রিটেনে বোমা হামলার চক্রান্ত সম্পর্কে জুনাইদ জানান, পাকিস্তানেই তিনি এই পরিকল্পনাকারীদের দেখা পেয়েছিলেন। তার বাড়ীতে জঙ্গিবাদীদের অবাধ যাতায়াত রয়েছে। বিশেষ করে ব্রিটেনের জঙ্গিবাদীদের সঙ্গে তার যোগসাজশ বেশি।

জুনাইদের সাক্ষ্যে উঠে এসেছে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে হত্যা পরিকল্পনার কথাও। ২০০২ সালে ওই পরিকল্পনা করেছিলেন জুনাইদ নিজে।