২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সড়ক দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থীর প্রাণহানি

মিশরের রাজধানী কায়রোতে বুধবার স্কুলে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো জানান, শিক্ষার্থীদের বহনকারী একটি ট্রাকের সঙ্গে অপর দিকে থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Apr 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

দুর্ঘটনায় ট্রাক চালকও নিহত হয়েছেন। আর আহত হয়েছে দুর্ঘটনার সময় ট্রাকের পেছন দিকে বসে থাকা অপর আট শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীদের ১৪ জন ছাত্রী ও একজন ছাত্র এবং তাদের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে।

নিরাপত্তা সূত্রগুলো এর আগে নিহত শিক্ষার্থীর সংখ্যা ১৬ বলে জানিয়েছিল।