২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত

মেক্সিকোতে একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন ধরে গেলে বেশিরভাগ যাত্রী আগুনে পুড়ে মারা যান। যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী চিহুয়াহুয়া প্রদেশে শনিবার এ দুর্ঘটনা ঘটে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Apr 2007, 12:40 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

চিহুয়াহুয়া প্রদেশের এটর্নি জেনারেলের দপ্তরের মুখপাত্র এডুয়ার্ডো এসপারাজা জানান, “বাস ও ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।”

তিনি বলেন, “আহত ১৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ২৪ জনের মধ্যে কারও কারও দেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে পড়ে।”

কর্তৃপক্ষ জানিয়েছে, লাশগুলো এল পেসোর কাছে একটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এটর্নি জেনারেলের দপ্তর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। ট্রাকটরটি ডিজেল চালিত হওয়ায় ডিজেল থেকে আগুন লেথে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।