২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের পার্লামেন্টে বোমা হামলার নিন্দায় রাইস

ইরাকের সুরক্ষিত গ্রীণ জোনে অবস্থিত পার্লামেন্টে আত্মঘাতী বোমা হামলার তীব্র সমালোচনা করেছেন রাইস। এ ধরনের হামলা অপ্রত্যাশিত নয় উল্লেখ করে রাইস সাংবাদিকদের বলেন, গণতন্ত্র ও স্থিতিশীলতার ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত ভবিষ্যৎ থেকে ইরাকি জনগণকে যারা বঞ্চিত করতে চায়-এ হামলা সেইসব সন্ত্রাসীরই কাজ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সিনেটর জন ম্যাককেইনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাইস ওই মন্তব্য করেন। জন ম্যাককেইন এ মাসেই ইরাক সফর করে এসেছেন। তার সফরের পরপরই ইরাকে এ হামলা হল।

হোয়াইট হাউজও হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এটিই সুরক্ষিত গ্রীণ জোনে সবচে বড় ধরনের হামলা। হোয়াইট হাউজের মুখপাত্র গর্ডন জনদ্রোয়ে বলেছেন, সন্ত্রাসীরা যে ইরাক সরকারের অধপতন চায় এবং দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার সরকারি প্রচেষ্টা ব্যাহত করতে চায়-এ হামলা তারই প্রমাণ।

রাইসও বলেন, ‘‘ইরাকে যুক্তরাষ্ট্রের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। সেকারণেই এ হামলা অপ্রত্যাশিত কিছু নয়।’’ তিনি আরো বলেন, ‘‘আমরা বলেছি, ইরাকে ভালো-খারাপ দিন আসছে। নিরাপত্তা পরিকল্পনা নিয়েও সংশয় তৈরি হচ্ছে। কিন্তু আমাদের কমান্ডাররা এর মধ্যেই জনগণের নিরাপত্তা বিধানের চেষ্টায় তাদের কর্তব্য পালন করে চলেছে। আমরা কেবল এ প্রক্রিয়া শুরু করেছি। এর শেষ এখনো হয়নি।’’