২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক প্রশ্নে ভোট চান ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট ডন পেরাটা

২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইরাক থেকে অবিলম্বে সেনা ফেরানোর দাবি ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ঊর্ধ্বতন ডেমোক্র্যাট নেতা প্রো টেম ডন পেরাতা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 06:15 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

রাজ্য সিনেট প্রেসিডেন্ট, ডেমোক্র্যাট নেতা প্রো টেম ডন পেরাতা বলেন, “দাবি জানানোর জন্য আমাদের বার্কলে কিংবা ওকল্যান্ডের রাজপথে নামার প্রয়োজন নেই। আমরা ব্যালট বাক্সের মধ্য দিয়েই তা করতে পারি।”

ভিয়েতনাম যুদ্ধের সময় উত্তর ক্যালিফোর্নিয়ার বার্কলে ও ওকল্যান্ডে বহু যুদ্ধ বিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে বর্তমান সময়ের ছাত্ররা ’৬০ এর দশকের ছাত্রদের মতো নয়। আর ইরাক যুদ্ধও ততোটা গণজোয়ার তৈরি করতে পারেনি।

তবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, জনসমর্থন ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদ্বারিত্বের বিরুদ্ধে।

বৃস্পতিবার প্রকাশিত একটি জনসমীক্ষায় দেখা গেছে, ক্যালিফের্নিয়া অঙ্গরাজ্যে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জনসমর্থন সর্বনিম্ন পর্যয়ে রয়েছে এবং তার জনসমর্থন ১৯৭৪ সালে প্রেসিডেন্ট নিক্সনের ক্ষমতা ছাড়ার আগে সর্বনিম্ন রেকর্ড জনসমর্থনের কাছাকাছি।

পেরাতা জানান, তিনি সোমবার সেনাদের দেশে ফিরিয়ে আনার প্রস্তাব দেবেন। নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তাবটিতে সিনেট এবং অ্যাসেম্বলিতে অধিকাংশ ভোট পড়তে হবে।

রাজ্য সিনেটের রিপাবলিকান নেতা ডিক একেরমান বলেন, পেরাতার রিপালিকান সমর্থন লাভের আশা করা উচিত নয়। তিনি বলেন,“যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে ক্যালিফোর্নিয়া নাক গলাবে না।”

একেরমান জানান, তিনি আশা করছেন, সোয়ার্জনেগার প্রস্তাবটিতে ভেটো দেবেন। তিনি বলেন,“আমি মনে করি এটা শুরুর আগেই শেষ হয়ে গেছে।”

সোয়ার্জনেগারের মুখপাত্র অ্যারন ম্যাকলেয়ার জানান, প্রস্তাবটির ব্যাপারে সোয়ার্জনেগার কোন মন্তব্য করেননি। তবে তিনি ইরাক থেকে মার্কিন সেনা ফেরত আনার নির্দিষ্ট সময়সীমার প্রস্তাব সমর্থন করেন এবং বিশ্বাস করেন, ইরাকে সফল হওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করা উচিত।

সানফ্রান্সিসকোর ভোটাররা পেরেতার প্রস্তাবের অনুরূপ একটি প্রস্তাবে সমর্থন দিয়েছে।

পেরেতা বলেন,“জর্জ বুশ ছাড়া আমরা সবাই মনে করি এখন সেনাদের ফেরার সময় হয়েছে। তাছাড়া, দেশের সবচেয়ে বড় অঙ্গরাজ্যটি যুদ্ধ শেষ করার দাবি জানালে তা কর্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।”