২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিচুয়ান হিমবাহ নিয়ে ভারত ও পাকিস্তানের আলোচনা শুরু

হিমালয় পর্বতমালার সিচুয়ান হিমবাহ নিয়ে ২৩ বছরের বিতর্ক মেটাতে ভারত ও পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা শুক্রবার রাওয়ালপিন্ডিতে দুদিনের আলোচনায় বসেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 02:51 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

আলোচনায় অংশ নিচ্ছেন পাকিস্তানের নতুন প্রতিরক্ষা সচিব কামরান রসুল এবং তার ভারতীয় প্রতিপক্ষ শেখর দত্ত। উভয়ই সিচুয়ান হিমবাহ থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছেন।

এ প্রসঙ্গে শেখর দত্ত পাকিস্তান পৌঁছে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “আমি নিশ্চিত যে আমরা একটি সমাধানের পথে এগিয়ে যাচ্ছি।”

ভারত এর আগে বলেছিল পাকিস্তান ওই এলাকা থেকে সেনা প্রত্যাজারে সম্মত না হলে তারাও সেনা প্রত্যাহার করবে না।

পাকিস্তান সেনা প্রত্যাহারে রাজি আছে জানানোর পর দুই পক্ষ আলোচনায় বসলো। তবে পাকিস্তানের শর্ত হলো, ভারত ওই এলাকার ওপর নিজেদের দাবিকে চূড়ান্ত বলে গণ্য করবে না।

২০০৪ সালে শান্তি আলোচনা শুরু করার পর থেকে দুই দেশ এ পর্যন্ত নিজেদের মধ্যকার বিতর্কিত অনেক বিষয নিয়ে আলোচনা করেছে। এসবের মধ্যে ছিল কূটনৈতিক, পরিবহন ও খেলাধূলা। তবে মুসলমান অধ্যুষিত কাশ্মির নিয়ে দুই পক্ষের মধ্যকার আলোচনায় এখনও কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়নি।

গত মাসে দেশ দুটি চতুর্থ দফা শান্তি আলোচনা শুরু করেছে। এবারের আলোচনায় কাশ্মির নিয়ে বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

১৯৮৪ সাল থেকে সিচুয়ান হিমবাহ নিয়ে দুই পক্ষের বিতর্ক চলছে। ওই সময় ভারত কাশ্মিরের ওই দুর্গম এলাকায় সেনা পাঠিয়েছিল। দুই পক্ষের মধ্যে যুদ্ধে যে সংখ্যক সেনা নিহত হয়েছে তার চেয়ে অনেক বেশি মারা গেছে ১৮ হাজার ফুট উচ্চতায় অবস্থিত ওই এলাকার শীতে।