২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মাদ্রাসা ছাত্রদের হাতে আটক দুই পুলিশের মুক্তিলাভ

পাকিস্তানে তালেবানপন্থী মাদ্রাসা ছাত্রদের হাত থেকে ছাড়া পেয়েছেন দুই পুলিশ সদস্য। গ্রেপ্তার দুই মাদ্রাসা শিক্ষকের মুক্তির বিনিময়ে বুধবার বিকালে তাদের ছেড়ে দেওয়া হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 04:11 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ওই সমস্যার সূত্রপাত হয় এক সপ্তাহ আগে।  ইসলামাবাদের উপকণ্ঠে একটি বাড়িতে যৌনব্যবসা চালানো হচ্ছে- এ অভিযোগে সেখান থেকে তিন নারী ও এক শিশুকে আটক করে নিয়ে আসে মাদ্রাসা ছাত্রীরা।

এরপর ওই ঘটনায় জড়িত মাদ্রাসার দুই শিক্ষকাকে আটক করে পুলিশ। শিক্ষক গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে মাদ্রাসা ছাত্ররা। বুধবার ব্যাপক সংঘর্ষের এক পর্যায়ে দুটি গাড়িসহ দুই পুলিশ সদস্যকে আটক করে তারা। দুই পুলিশকে মসজিদে নিয়ে আটকে রাখে তারা। পরে উভয়পক্ষের সমঝোতার পরিপ্রেক্ষিতে শিক্ষক ও পুলিশ উভয়ই ছাড়া পায়।

পুলিশ জানিয়েছে, মাদ্রাস্ াছাত্রদের হাতে আটক নারী ও শিশুদের মুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।