২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর ঘাঁটিতে বিস্ফোরণ

শ্রীলংকার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত বিমানবাহিনীর ঘাঁটি থেকে সোমবার ভোরের আগে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে পুলিশ জানিয়েছে। তামিল বিদ্রোহীরা সেখানে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 03:06 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

তবে ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কলম্বোয় পুলিশের উপমহাপরিদর্শক জয়ন্ত বিক্রমানন্দে জানান, বিমানবাহিনীর ওই ঘাঁটিতে সরকারি বাহিনীর জঙ্গি বিমানগুলো রাখা হয়।

তিনি বলেন, “বিমানবন্দরের যে স্থানে সরকারি বাহিনীর জঙ্গি বিমানগুলো রাখা হয় সেই কাতুনায়েকে ঘাঁটি থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে এর দূরত্ব খুব বেশি নয়।”

“আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। ওখানে অবস্থানরত কারও সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পারছি না। বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কেও আমরা বিস্তারিত জানি না।”

শ্রীলংকা সরকার ও তামিল বিদ্রোহীদের মধ্যে সন্ধি স্থাপনের লক্ষ্যে কর্মরত মধ্যস্থতাকারীরা ঘটনাটি তদন্ত করে দেখছেন।