বিশুদ্ধ পানির অভাবে ইরাকে শিশুমৃত্যু বাড়ার আশঙ্কা
বিশুদ্ধ পানির অভাবে ইরাকে শিশু মৃত্যুর হার বাড়তে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ সংস্থাগুলো। তারা বলছে, আসন্ন গ্রীষ্ম মওসুমে বিশুদ্ধ পানীয় জলের অভাবে কলেরার মতো বিভিন্ন পানীবাহিত রোগ মহামারি আকারে দেখা দিতে পারে।
ইউনিসেফ এক বিবৃতিতে জানায়, ইরাকে এখনও বিশুদ্ধ পানীয় জল শিশুদের জন্য সহজলভ্য নয়। ফলে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপও বাড়ছে।
ইউনিসেফের ইরাক প্রতিনিধি রজার রাইটস বলেন, “সম্প্রতি প্রাপ্ত তথ্যে দেখা যায়, ডায়রিয়ার প্রাদুর্ভাবের স্বাভাবিক সময় জুনের আগেই সেখানে ডায়রিয়ার হার বেড়ে গেছে।”
পানিবিশুদ্ধকরণ রাসায়নিকের সরবরাহের জন্য ইরাক এখনও জাতিসংঘের সহায়তার উপর নির্ভরশীল। ইউনিসেফ গত বছরে ১৬৫০ টন ক্লোরিন সরবরাহ করেছে।
পানীয় জল জমিয়ে রাখার ব্যবস্থা বাগদাদের আশের পাশের অঞ্চলে থাকলেও অন্যান্য এলাকাগুলোতে নেই। ফলে সংঘাতের কারণে বাস্তুহারা লোকেরা যেখানে আশ্রয় নিয়েছে সেখানে কলেরার প্রকোপ দেখা দিতে পাে বলে আশঙ্কা করছে জাতিসংঘ সংস্থাগুলো।
সংস্থাগুলোর এক যুক্ত বিবৃতিতে বলা হয়, “এ অবস্থায়ও ইরাক পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকিয়ে রাখতে সফল। এখনও সেখানে তেমনভাবে কলেরা ছড়িয়ে পড়েনি। তিন্তু যদি বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করা না যায়, তবে এ সাফল্য মুছে যাবে।”
