থাইল্যান্ডে সন্ত্রাসী হামলা হতে পারে, আশঙ্কা অস্ট্রেলিয়ার
থাইল্যান্ডে সন্ত্রাসী হামলা হতে পারে। এমন আশঙ্কা করছে অস্ট্রেলিয়া। আর এ জন্য থাইল্যান্ডে বসবাসরত অস্ট্রেলীয় নাগরিকদের সতর্ক করে দিয়েছে ক্যানবেরা। দেখুন যঃঃঢ়://সবফরধ.নফহবংি২৪.পড়স
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক দপ্তরের এ বিবৃতিতে থাইল্যান্ডে চলাফেরার ব্যাপারে সে দেশের নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়। অস্ট্রেলিয়ার ধারণা, থাইল্যান্ডে চরমপন্থীদের বোমা হামলার শিকার হতে পারেন অস্ট্রেলিয়ার বুদ্ধিজীবীরা। এনিয়ে গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সতর্ক করে দিল।
পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, “থাইল্যান্ডের পর্যটন এলাকাসহ যেসব অঞ্চলে বিদেশিদের যাতায়াত বেশি সেসব এলাকায় বোমা হামলার পরিকল্পনা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়েছি আমরা। ফুকেট ও পাতায়ার মতো পর্যটন স্পটগুলোতে এ হামলা যে কোনো সময় হতে পারে।”
ইংরেজি নববর্ষের শুরুতে সিরিজ বোমা বিস্ফোরণে তিন জন নিহত ও ৩০ জন আহত হওয়ার পর থেকে রাজধানী ব্যাংককে কড়া নিরাপত্তা বহাল রাখা হয়েছে। বিস্ফোরণে আহতদের মধ্যে ছয়জন বিদেশিও ছিলেন।
এছাড়া গত মাসে নতুন চান্দ্র বর্ষের প্রথম দিনে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ইয়ালা, নারাথিওয়াট, পত্তনি এবং শঙ্খলা প্রদেশেও সিরিজ বোমা বিস্ফোরণে সাত জন নিহত এবং বহুসংখ্যক আহত হন।
