২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের সফর ঘিরে ব্রাজিলে বিক্ষোভ, সংঘর্ষ

‘মানবতার ১ নম্বর শত্র“’, ‘যুদ্ধবাজ’, ‘পৃথিবী দূষণকারী’, ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’-- পাঁচটি ল্যাতিন দেশ সফরের শুরুতে ব্রাজিলে এ খেতাবগুলোই জুটেছে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের কপালে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 12:20 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সাও পাওলো, মার্চ ৯ (নফহবংি২৪.পড়স/জবঁঃবৎং) -   দেখুন যঃঃঢ়://সবফরধ.নফহবংি২৪.পড়স

বুশের সফরের প্রতিবাদে দেশটির বৃহত্তম নগরী সাও পাওলোতে এসব বিশেষণ লেখা ব্যানার, ফেস্টুন নিয়ে, ড্রাম বাজিয়ে শ্লোগানে শ্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলে হাজার হাজার মানুষ। কাঁদানে গ্যাস ছুড়ে, লাঠিচার্জ করে বৃহস্পতিবারের ওই বিক্ষোভ দমনের চেষ্টা চালায় ব্রাজিলের পুলিশ।

ল্যাতিন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বাড়াতেই এ সফর করছেন বলে দাবি করেছেন বুশ। কিন্তু সাও পাওলোর ছাত্র, কৃষক, পরিবেশবাদীরা সহ সর্বস্তরের বুশবিরোধী কর্মীদের সম্মিলিত আয়োজনের এ বিক্ষোভে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন,“গেট আউট বুশ”। অবিলম্বে ইরাক যুদ্ধ বন্ধ করে সেনা ফিরিয়ে আনা আর বিশ্বের উষ্ণায়ন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা।

এদিকে, শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার সঙ্গে বৈঠক করছেন বুশ। শাভেজের নেতৃত্বে লাতিন আমেরিকায় মার্কিনবিরোধী একটি সমাজতান্ত্রিক প্রভাববলয়ের বিপরীতে ব্রাজিলের লুলা ডি সিলভাকেই মিত্র বানাতে চাইছেন বুশ।

আর এক্ষেত্রে ‘ইথানল কূটনীতি’ শুরু করেছেন মার্কিনিরা। জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাতে ‘বায়ো ফুয়েল’ বা জৈব--জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়াতে চাইছে তারা। বিশ্বের বৃহত্তম ইথানল উৎপাদক ব্রাজিল ও যুক্তরাষ্ট্র একত্রে বিশ্বের মোট ৭০ ভাগ ইথানল উৎপাদন করে থাকে। ইথানলের ব্যবহার বাড়াতে পারলে ভেনেজুয়েলার তেলের ওপর এ অঞ্চলের নির্ভরতা কমার পাশাপাশি দেশটির রাজনৈতিক প্রভাব খর্ব করা যাবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

ইথানল প্রযুক্তির উন্নয়ন ঘটাতে পারষ্পরিক প্রযুক্তি বিনিময় ও সহায়তা বাড়ানোর লক্ষ্যে শুক্রবার একটি চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে বুশ ও লুলা ডি সিলভার।

ব্রাজিল সফর শেষে উরুগুয়ে, কলম্বিয়া, গুয়েতামালা ও মেক্সিকো সফর করবেন বুশ।