পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গি নিহত
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে শনিবার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়েছেন। এ সময় এক সেনা সদস্যও নিহত হন।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওয়াহেদ আরশাদ জানান, আফগানিস্তান থেকে তিনটি গাড়ি নিয়ে জঙ্গিরা পাকিস্তানে ঢোকার চেষ্টা চালালে সেনা সদস্যরা প্রতিরোধ করে। এ সময় জঙ্গিরা গাড়ি না থামিয়ে গুলি ছুড়তে শুরু করলে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়।
সংঘর্ষে তিন জঙ্গি ও এক সেনা সদস্য নিহত হন, এ কথা জানিয়ে ওয়াহেদ আরশাদ বলেন, বাকি জঙ্গিরা পালিয়ে যায়।
পাকিস্তান দাবি করে আসছে, সীমান্ত এলাকাগুলোয় জঙ্গিরা ঘাঁটি গেড়ে আছে। পক্ষান্তরে আফগানিস্তানে অভিযোগ, পাকিস্তান এসব জঙ্গিদের মদদ দিচ্ছে।
