চীনে নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত
পূর্ব চীনের ঝিজিয়াং প্রদেশের উপকূলে দুটি কার্গোর মধ্যে সংঘর্ষে আট ব্যক্তি নিহত এবং নয়জন নিখোঁজ রয়েছেন। বার্তাসংস্থা সিনহুয়া সোমবার একথা জানিয়েছে।
সংবাদসংস্থাটি জানিয়েছে রোববার এ সংঘর্ষের পর একটি কার্গো ২৯ জন ক্রু নিয়ে সমুদ্রে ডুবে যায়। এদের মধ্যে আটজনের লাশ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে স্থানীয় কর্তৃপক্ষ হেলিকপ্টার এবং ৪০ টিরও বেশি যানবাহন ব্যবহার করে তল্লাশি অভিযান চালাচ্ছে।
দুর্ঘটনার কারন তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
