২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, ৬৩ জনের মৃত্যু

রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে মঙ্গলবার একটি বৃদ্ধাশ্রম পুড়ে ছাই হয়ে গেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন কমপক্ষে ৬৩ জন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 11:51 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

দেশটির জরুরি বিভাগের মুখপাত্র তাতিয়ানা কোজারেনকো জানিয়েছেন, আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান ৬৩ জন। একজনের সন্ধান মেলেনি এখনও। আর আহত ২৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার সময় আশ্রমটিতে মোট ৯৭ জন লোক ছিলেন। এর মধ্যে মাত্র কয়েকজনকেই অক্ষত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তাতিয়ানা।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে দমকল বাহিনী ইতোমধ্যে আগুন নিভিয়ে ফেলেছে। তাতিয়ানা জানিয়েছেন, স্থানীয় সময় রাত সোয়া একটার দিকে আগুন লাগে। ওই সময় আশ্রমের সব লোক ঘুমাচ্ছিল।

কৃষ্ণ সাগর উপকূলে কুবান এলাকার ওই বৃদ্ধাশ্রমটির আশে পাশের ৫০ কিলোমিটার এলাকায় কোনো ফায়ার স্টেশন না থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হয়েছে।