২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেলেন ইয়াৎসেন্যুক

ইউক্রেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী আর্সেনি ইয়াৎসেন্যুক। পশ্চিমপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ুশ্চেঙ্কো তার নাম প্রস্তাব করেছিলেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 05:37 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ইয়াৎসেন্যুক বুধবার পার্লামেন্টে ব্যাপক সমর্থন পেয়ে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পান। সাড়ে চারশ আসনবিশিষ্ট পার্লামেন্টে তিনি সমর্থন পান ৪২৬ জনের।

ইয়ুশ্চেঙ্কোর প্রথম পছন্দ বর্ষীয়ান কূটনীতিবিদ ভলোদাইমির ওহরিজকোকে পার্লামেন্ট সমর্থন না দেওয়ায় পরে তিনি সমঝোতা হিসেবে ইয়াৎসেন্যুকের নাম প্রস্তাব করেন।

মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে আগ্রহী সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন পশ্চিমপন্থী ‘কমলা বিপ্লব’র নেতা প্রেসিডেন্ট ইয়ুশ্চেঙ্কো। ইয়াৎসেন্যুকের নিয়োগ পররাষ্ট্রমন্ত্রীর পদ নিয়ে ইয়ুশ্চেঙ্কো ও ইয়ানুকোভিচের মধ্যে দীর্ঘদিনের অচলাস্থার আপাত অবসান ঘটালেও তা সম্ভবত ওই বিভেদ সম্পূর্ণ অতিক্রম করতে ব্যর্থ হবে।

একই অধিবেশনে অর্থমন্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী আনাতোলি কিনাখের নিয়োগ চূড়ান্ত  হয়। সাবেক প্রেসিডেন্ট লিওনিদ কুচমার ১০ বছরের শাসনামলে ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা কিনাখ পরে ইয়ুশ্চেঙ্কোকে সমর্থন দিয়েছিলেন। তিনি ২৫৫ জন সদস্যের সমর্থন পান।