২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনকে এক ঘরে না করতে পশ্চিমাদের প্রতি জাতিসংঘ কর্মকর্তার আহ্বান

ফিলিস্তিনকে একঘরে না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এক জাতিসংঘ কর্মকর্তা। ক্যারেন কনিং আবুজাইদ নামে এ কর্মকর্তা ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ মিশনের প্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 12:38 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

মঙ্গলবার লন্ডনে এক সভায় ক্যারেন কনিং বলেন, “ফিলিস্তিনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে আরও নমনীয়তার সঙ্গে এগিয়ে আসতে হবে। তাদের একঘরে করে সমাধান আসবে না। তাদের ওপর নিষেধাজ্ঞা যদি চলতে থাকে, তবে সেখানে ভ্রাতৃঘাতী যুদ্ধ কখনোই শেষ হবে না। ফলে সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে সুদূরপরাহত।  ”

তিনি বলেন, “সাধারণ ফিলিস্তিনিরা যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাদের কথা আমাদের ভাবতে হবে।”

ক্যারেনের মতে, অনড় অবস্থান ওই অঞ্চলে পশ্চিমা দেশগুলোর গ্রহণযোগ্যতাও নষ্ট করবে। আর তাই শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।