২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা ৭ লাখের বেশি

যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় সাত লাখ চার হাজার। আশ্রয়কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে রাত কাটান এ মানুষেরা। এসব মানুষদের বেশিরভাগই জাতিগত সংখ্যালঘু এবং আফ্রিকান আমেরিকান। এছাড়াও আছেন বহু শারীরিক প্রতিবন্ধী ও শিশু - কিশোর। তাদের আবাসনের জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও নানা পদ্ধতিতে তাদের হিসেব নিকেশ করছে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 08:48 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

ওয়াশিংটন, ফেব্র“য়ারি ২৮ (নফহবংি২৪.পড়স/জবঁঃবৎং) -- যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় সাত লাখ চার হাজার। আশ্রয়কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে রাত কাটান এ মানুষেরা। এসব মানুষদের বেশিরভাগই জাতিগত সংখ্যালঘু এবং আফ্রিকান আমেরিকান। এছাড়াও আছেন বহু শারীরিক প্রতিবন্ধী ও শিশু - কিশোর। তাদের আবাসনের জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও নানা পদ্ধতিতে তাদের হিসেব নিকেশ করছে সরকার।

মার্কিন অধিকার গ্র“পগুলো বলছে প্রকৃত গৃহহীনের সংখ্যা আরও বেশি। কিন্তু একটি নির্দিষ্ট সময়ে সরকারের বিশেষ গণনার ফলাফলে এ সংখ্যাই উঠে এসেছে। ২০০৫ সালের জানুয়ারি মাসের এক রাতে এ জরিপ চালায় যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি)। তখন গৃহহীন মানুষের সংখ্যা পাওয়া যায় সাত লাখ ৫৪ হাজার। এরপর ফেব্র“য়ারি থেকে এপ্রিল পর্যন্ত পরবর্তী তিন মাসে দ্বিতীয় দফা গণনায় আগের ফলাফল মিলিয়ে দেখা হয়। এর গড় ফলাফল দাঁড়ায় সাত লাখ চার হাজার।

জরিপে দেখা যায়, আশ্রয়কেন্দ্রে বসবাসকারী গৃহহীন মানুষদের ৫৯ ভাগই জাতিগত সংখ্যালঘু। আবার মোট গৃহহীনদের ৪৫ ভাগই আফ্রিকান বংশোদ্ভুত কৃষ্ণাঙ্গ আমেরিকান।

জরিপের আরেকটি বিশ্লেষণ অনুসারে আশ্রয়কেন্দ্রে থাকা গৃহহীনদের ২৪ ভাগই শারীরিক প্রতিবন্ধী।

অন্যান্য তথ্য বিশ্লেষণে দেখা যায়, গৃহহীনদের ৪৭ ভাগ প্রাপ্তবয়স্ক নিঃসঙ্গ পুরুষ, প্রায় ২৫ ভাগ ১৭ অথবা তার কম বয়সী শিশু। গৃহহীনদের দুই ভাগ মানুষের বয়স ৬২ বছর কিংবা তার বেশি।

এ জরিপ প্রসঙ্গে আবাসন বিভাগের সেক্রেটারি আলফানসো জ্যাকসন বলেন, “গৃহহীনতা দূর করার কাজে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে জরিপের তথ্যগুলো।”

তিনি বলেন, “গৃহহীনতা দূর করতে হলে এর স্বরূপ বুঝতে পারাটা খুব জরুরি।”

অন্যদিকে ওয়াশিংটনভিত্তিক ‘ন্যাশনাল কোয়ালিশন ফর দি হোমলেস’ এর পরিচালক মাইকেল স্টুপসের মতে, গৃহহীন মানুষের শুমারি করার চাইতে তাদের আবাসনের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়াটা জরুরি।

স্টুপস বলেন, “এ দেশের অনেক নগর কর্তৃপক্ষই আমাদের দেখানোর চেষ্টা করছেন যে গৃহহীন মানুষদের সংখ্যা কমছে। কিন্তু বাস্তবতা তার চেয়ে ভিন্ন। গৃহহীনতা বাড়ছে এবং হোয়াইট হাউসে যেই বসে থাকুক না কেন কিংবা কংগ্রেসকে যেই নিয়ন্ত্রণ করুক না কেন, সব সময়ই গৃহহীনতা বাড়ছেই।”

তিনি আরও বলেন, “আশ্রয়হীন মানুষদের শুমারি করা যেতে পারে। কিন্তু এটা নিশ্চিত করতে হবে যে আমরা সে তথ্যকে কাজে লাগাবো। অর্থহীন তথ্য সংগ্রহের খেলায় মাতবো না।”