২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল বিদ্রোহীদের ঘাঁটি দখলের দাবি শ্রীলঙ্কা সেনাবাহিনীর

নের ভেতর অবিস্থিত তামিল বিদ্রোহীদের ঘাঁটিতে অভিযান চালিয়ে রোববার এগুলো নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 04:28 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

এ সময় অনেক বিদ্রোহী নিহত হয় বলে সেনাবাহিনী দাবি করে। তবে তাদের এ দাবি অস্বীকার করেছে তামিল বিদ্রোহীদের সংগঠন লিবারেশন অফ তামিল টাইগারস ইলম (এলটিটিই)।

শ্রীলঙ্কার উত্তরপূর্বে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ত্রিনকোমালি সমুদ্রবন্দরের উত্তরে একটি বনে অভিযান চালিয়ে তামিল বিদ্রোহীদের দুটো শিবির, প্রশিক্ষণ কেন্দ্র ও একটি হাসপাতাল নিজেদের নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। এ সময় পালিয়ে যায় বিদ্রোহীরা।

“পলায়নরত তামিল বিদ্রোহীদের ওপর সেনাবাহিনী ভারি গোলাবর্ষণের পাশাপাশি একাধিক ব্যারেলযুক্ত লঞ্চার ব্যবহার করে রকেট ছোড়ে। এতে অনেক বিদ্রোহী হতাহত হয়,” জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্যকেন্দ্র এক বিবৃতিতে একথা জানায়।

এদিকে বিদ্রোহীদের সেনাবাহিনীর মুখপাত্র রসিয়া ইলানথিরাইয়ান তাদের উত্তরাঞ্চলীয় ঘাঁটি থেকে টেলিফোনে বলেন, “আক্রান্ত অঞ্চলে আমাদের লোকজন এখন আর থাকে না। তাহলে কীভাবে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে? এটা স্রেফ মিথ্যা প্রচারণা ছাড়া আর কিছুই না।” 

এক্ষেত্রে দুপক্ষই শত্র“পক্ষের ক্ষয়ক্ষতি বাড়িয়ে বলছে মনে করেছেন বিশ্লেষকরা।