২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৪০

ইরাকের হাবানিয়ায় একটি জ্বালানি তেল পরিবহনকারী ট্যাঙ্কার বিস্ফোরণে শনিবার ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৪ জন। হতাহতদের মধ্যে বহু শিশু ও নারীও  রয়েছেন। বিস্ফোরণের পর হাবানিয়ায় সান্ধ্য আইন জারি করেছে মার্কিন সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 12:30 AM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বাগদাদ থেকে ৮৫ কিলোমিটার পশ্চিমে হাবানিয়ায় সুন্নিদের একটি মসজিদের কাছে বিস্ফোরকভর্তি তেলের গাড়িটি বিস্ফোরিত হলে ওই হতাহতের ঘটনা ঘটে।

আনবার প্রদেশের হাবানিয়ায় ওই মসজিদের কাছে একটি ব্যস্ত বাজারে ওই বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দাদের মতে মসজিদটিই আসলে হামলার লক্ষ্য ছিল। তবে বাজারের ভীড়ের মধ্যে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে মর্মান্তিক দৃশ্যের অবতারণা হয়।

এদিকে, রোববার ভোরে ঘন ঘন বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে দক্ষিণ বাগদাদ। এসময় প্রায় ২০টি বড় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।