নাজাফে গাড়িবোমা হামলায় নিহত ১১
ইরাকের নাজাফে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে বুধবার ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয় হাসপাতালের চিকিৎসক রিয়াদ আল শিবলি জানান, শহরের ব্যস্ততম একটি বাজারের পাশে পুলিশ চেক পয়েন্টে ওই হামলা হয়। বিস্ফোরণে আহত ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ ক্যাপ্টেন হাদি আল নাজাফি বলেন, নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য, বাকিরা বেসামরিক লোক। এর মধ্যে দুজন নারীও আছেন।
ঘটনাস্থলে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে হাদি আল নাজাফি।
নাজাফের দায়িত্ব ইরাকি বাহিনীর হাতে ছেড়ে দিয়ে ২০০৬ সালের ডিসেম্বরে এলাকাটি ত্যাগ করে মার্কিন বাহিনী।
