সোনিয়া গান্ধীর জনসভা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১
ভারতে কংগ্রেসের একটি জনসভা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে রোববার গ্রেফতার করেছে পুলিশ। উত্তরখন্দ প্রদেশের আলমোরার ওই জনসভায় সোনিয়া গান্ধীর ভাষণ দেওয়ার কথা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কেদার সিং। তার কাছে দেশে তৈরি একটি পিস্তল ও দুটি কার্তুজ পাওয়া যায়। নিজেকে সে ডাক বিভাগের সাবেক কর্মচারী বলে দাবি করেছে।
পুলিশ কর্মকর্তা সতিশ শুকলা ঘটনাস্থল থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তি অস্ত্র নিয়ে জনসভায় ঢোকার পথে মেটাল ডিটেকটরে ধরা পড়ে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
উত্তরখন্দের রাজ্য বিধানসভা নির্বাচন হবে ২১ ফেব্র“য়ারি। বর্তমানে রাজ্যটিতে ক্ষমতায় আছে কংগ্রেস।
