২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সফরে বাশার আল আসাদ

ইরাক ও লেবানন সংকটসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ শনিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইরানে পৌঁছেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 09:45 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা একথা জানিয়েছে।

‘ইরনা’ জানায় “দ্বিপাক্ষিক, আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যু বিশেষত ইরাক ও লেবানন সংকট প্রাধান্য পাবে সিরিয়া ইরান বৈঠকে।”

পরমাণু ইস্যু ও ইরাক নিয়ে মার্কিন--ইরান উত্তেজনা বৃদ্ধি এবং লেবানন সংকটের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার প্রেসিডেন্টের এ বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।