২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পাইপলাইন কেটে তেল চুরির সময় ৩ জন গ্রেপ্তার

পাইপলাইন কেটে অপরিশোধিত তেল চুরির সময় হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া থেকে একটি ট্যাংক লরিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 07:19 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

নাম প্রকাশে অনিচ্ছুক যৌথবাহিনীর এক ক্যাপ্টেন নফহবংি২৪.পড়স কে বলেন, “শুক্রবার ভোররাতে সিলেটের হরিপুর তেলকূপ থেকে আশুগঞ্জ পর্যন্ত পেট্রোবাংলার অপরিশোধিত তেল সরবরাহের পাইপ কেটে তেল চুরির সময় ৯ হাজার লিটার তেল বহনকারী ট্যাংক লরির চালক ও দুজন তেল চোরকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি জানান, এসময় তাদের কাছ থেকে ২শ ফুট পাইপসহ তেল পাচারে ব্যবহৃত আনুষঙ্গিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে হরিপুর থেকে আশুগঞ্জ পর্যন্ত পেট্রোবাংলার পাইপ লাইন থেকে তেল পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে।