বাগদাদে বড় ধরনের অভিযান শুরু করছে মার্কিন বাহিনী
যাহত বোমা হামলার মুখে বাগদাদে বড় ধরনের অভিযান চালাতে যাচ্ছে মার্কিন বাহিনী। সোমবারই এ অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তারা। তারা বলছেন, গত চার বছরে এটাই হবে সবচেয়ে বড় অভিযান।
রোববার বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের এ অভিযানের কথা জানান তিন জন সেনা কর্মকর্তা। ক্রমবর্ধমান গেরিলা হামলার কারণে এ অভিযানের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান তারা। অভিযানের লক্ষ্য বাগদাদ ও এর আশপাশের এলাকায় অবস্থানরত গেরিলাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার।
কর্নেল ডগ হেকম্যান বলেন, “বাগদাদে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অভিযানটি চালানো হবে। এত বড় অভিযান গত চার বছরে কেউ দেখেনি। ”
অভিযানে ইরাকি সেনারাও অংশ নেবেন বলে জানানো হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা ইরাকি বাহিনীকে আরো তৎপরতার ওপর গুরুত্ব আরোপ করেন।
সদর সিটিকে মেহেদি আর্মি মুক্ত করা হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নে হেকম্যান বলেন, “যদি আমাদের মনে হয় স্থিতিশীলতা রক্ষায় ব্যবস্থা নেওয়া দরকার, তবে সেখানেও অভিযান চালানো হবে।”
এ গ্রীষ্মের মধ্যেই অভিযানের ইতিবাচক ফল আশবে বলে আশা প্রকাশ করেন হিকম্যান।
কর্নেল চিপ লুইস বলেন, “আমার মনে হয়, আগের যে কোনো সময়ের চেয়ে ইরাকি বাহিনী এখন নিজেদের ওপর বেশি আস্থাবান।”
তবে বিশ্লেষকরা নতুন এ অভিযানের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, “আগেও দেখা গেছে, কোথাও অভিযান শুরু হলে গেরিলারা সে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে ঘাঁটি ঁেগড়ে বসে এবং সেখানে হামলা শুরু করে।”
