২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন নোবেল বিজয়ী রিগোবার্তো মেঞ্চু

প্রেসিডেন্ট পদে নির্বাচন করার কথা ভাবছেন গুয়েতেমালার নোবেল বিজয়ী রিগোবার্তো মেঞ্চু। বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বুধবার এ কথা জানান এ আদিবাসী নেত্রী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2007, 12:50 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

১৯৯২ সালে শান্তিতে নোবেল বিজয়ী মেঞ্চু বলেন, “প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য বেশ কয়েকটি রাজনৈতিক দল থেকে আমাকে বলা হয়েছে। আর আমিও বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি।”

আদিবাসী পোশাকে সজ্জিত ৪৮ বছর বয়সী এ মায়া ইন্ডিয়ান নেত্রী বলেন, “গুয়েতেমালার কিছু কিছু লোক আছে, যারা হয়তো আমার প্রেসিডেন্ট হওয়াটা সুনজরে দেখবে না। কারণ তারা বর্ণবাদী।” 

দেশটির বামপন্থী জোটের নেত্রী নিনেথ মন্টেনেগ্রো মেঞ্চুকে প্রার্থী করার আগ্রহ প্রকাশ করে বলেছেন, “ এ নিয়ে রিগোবার্তো মেঞ্চুর সঙ্গে আমরা শিগগিরই আলোচনা করব।” 

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গুয়েতেমালার প্রেসিডেন্ট নির্বাচন। রিগোবার্তো মেঞ্চু যদি নির্বাচনে জয়ী হন, তবে আদিবাসী প্রেসিডেন্ট হিসেবে লাতিন আমেরিকায় তিনি হবেন দ্বিতীয় ব্যক্তি।

বলিভিয়ার আদিবাসী নেত্রী ইভো মোরালেস ইতোমধ্যেই প্রথম ব্যক্তি হিসেবে এক্ষেত্রে নিজের নাম লিখিয়েছেন।