নতুন দিল্লি, ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অসম অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারতের নিরাপত্তায় মারাত্মক হুমকি সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার একথা বলেছেন। দেশে বিদ্রোহী তৎপরতা মোকাবিলার চেষ্টা ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার তিনি একথা বলেন।
রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে মনমোহন বলেন, বিভিন্ন অঞ্চলে জঙ্গি দলগুলোর নিজ নিজ দলে বিপুল লোক ভেড়ানোর তৎপরতা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কোনো কাজে আসছে না।
দেশজুড়ে কয়েকদফা বোমা হামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই সম্মেলন আয়োজন করা হয়। এই সমস্ত হামলার জন্য ভারত পকিস্তানের মুমলিম জঙ্গি দলগুলো ও তাদের ভারতীয় মুসলিম দোসরদের দায়ী করে আসছে।
ভাষণে মনমোহন সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভারতের দরিদ্র অঞ্চলগুলোতে উন্নয়ন পৌঁছে দিতে ব্যর্থতার কথাও উল্লেখ করেন। বলেন, "এই অবহেলা জনগণকে বিচ্ছিন্ন করে রেখেছে এবং এতে করে দেশে অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় বিভক্তি প্রকট হচ্ছে।"
"এই বিভক্তি থেকে জনমনে হতাশা ও বিতৃষ্ণা জন্ম নিচ্ছে। ফলে বাড়ছে অভিবাসন"--- এ কথার মধ্য দিয়ে মনমোহন অর্থনৈতিক অসমতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে এক বিরল সাযুজ্য টানলেন।
মনমোহন বলেন, " অনেক ক্ষেত্রেই অসম উন্নয়ন থেকে অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যা সৃষ্টি হয় এবং আমাদের এই বিষয়গুলো আমলে নিয়ে উগ্রপন্থীদের মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া প্রয়োজন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৪ঘ.
bdnews24