২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাগনা কার্টা দলিল দু'কোটি ১৩ লাখ ডলারে নিলাম

ঐতিহাসিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ ৭'শ ১০ বছরের পুরানো একটি ম্যাগনা কার্টা দলিল মঙ্গলবার নিউ ইয়র্কে দু'কোটি ১৩ লাখ ডলার নিলামে বিক্রি হয়েছে। ওয়াশিংটনের এক ব্যবসায়ী ম্যাগনা কার্টা দলিলটি কিনেছেন। তিনি জানিয়েছেন, দলিলটি যুক্তরাষ্ট্রে থাকবে এটা চান বলেই তিনি দলিলটি কিনেছেন। সুথবে এই নিলামের আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 07:41 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডকম/রয়টার্স)- ঐতিহাসিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ ৭'শ ১০ বছরের পুরানো একটি ম্যাগনা কার্টা দলিল মঙ্গলবার নিউ ইয়র্কে দু'কোটি ১৩ লাখ ডলার নিলামে বিক্রি হয়েছে। ওয়াশিংটনের এক ব্যবসায়ী ম্যাগনা কার্টা দলিলটি কিনেছেন। তিনি জানিয়েছেন, দলিলটি যুক্তরাষ্ট্রে থাকবে এটা চান বলেই তিনি দলিলটি কিনেছেন। সুথবে এই নিলামের আয়োজন করে। ১৯৮৮ সাল থেকে দলিলটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনে প্রদর্শিত রয়েছে। বর্তমান অনেক আইনের ভিত্তি ম্যাগনা কার্টা। যুক্তরাষ্ট্রে বিনাবিচারে আটক বন্দীরা এই আইনের আওতায় আবেদন করার সুযোগ পাচ্ছেন। এ পর্যন্ত ম্যাগনা কার্টার ১৭টি দলিলের খোঁজ পাওয়া গেছে। মঙ্গলবার যেটি বিক্রি হয়েছে, সেটি ব্যাক্তি মালিকানায় ও যুক্তরাষ্ট্রে থাকা একমাত্র কপি। পেরোট ফাউন্ডেশন এটি বিক্রি করেছে। যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী কোটিপতি রস পেরোট মানব হিতৈষি লক্ষ্য নিয়ে এই ফাউন্ডেশন গড়ে তুলেছেন। ফাউন্ডেশন ১৯৮৫ সালে নর্থঅ্যম্পটনশায়ারের ডিনি পার্কের ব্র"ডেনেল পরিবারের কাছ থেকে এই দলিলটি সংগ্রহ করে। নিলামে ম্যাগনা কার্টা কিনে নিয়ে কার্লেলি গ্র"পের প্রতিষ্ঠাতা ও আইনজীবী ডেভিড রুবেনস্টেইন বলেন, "আমাদের দেশের জন্য আজকের দিনটি খুবই ভাল।" তিনি জানান, নিলাম শেষ হওয়ার সামান্য আগে তিনি সেখানে আসেন এবং আর একটু দেরি হলে তিনি দলিলটি কিনতে পারতেন না। তিনি বলেন, "আমি চাই দলিলটি যুক্তরাষ্ট্রে থাকবে এবং ন্যাশনাল আর্কাইভেই প্রদর্শিত হবে। এ কারণেই এটি অনেক দাম দিয়ে কিনে নিয়েছি।" তিনি জানান, ১২৯৭ সালের এই দলিলটি মার্কিন স্বাধীনতা ঘোষণা ও সংবিধানের মূল ভিত্তি। রুবেনস্টেইন বলেন, "আমি দলিলটির ক্ষণস্থায়ী মালিক।" তিনি জানান, দলিলটি দেখতে হলে তাকে খুব বেশিদূর যেতে হবে না। কেননা তার অফিস থেকে ন্যাশনাল আর্কাইভস মাত্র কয়েকশ' গজ দূরে অবস্থিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএ/১৩৩১ঘ.