আঙ্কারা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর ইরাকের পিকেকে ঘাঁটিতে সেনা অভিযানের সফলতা দাবি করেছে তুরস্ক। তুরস্ক সেনাবাহিনীর জেনারেল স্টাফ ওয়েব সাইট সোমবার বলেছে, তুর্কি যুদ্ধবিমান উত্তর ইরাকের সবগুলো কুর্দি গেরিলা টার্গেটে আঘাত হেনেছে।
এক বিবৃতিতে জেনারেল স্টাফ ওয়েব সাইট জানায়, "সফল এই অভিযানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। প্রাথমিক মুল্যায়নে দেখা গেছে, পরিকল্পনামাফিক সবগুলো ঘাঁটিতেই সঠিকভাবে হামলা হয়েছে।"
বিবৃতিতে আরও বলা হযেছে, "সবগুলো টার্গেটই চুলচেরা বিচার-বিশ্লেষণ করে চিহ্নিত করা হয়েছিল এবং ওগুলো বেসামরিক লোকজনদের আবাসিক এলাকা নয়-- এটি নিশ্চিত হওয়ার পরই ওই জায়গাগুলোকে টার্গেট লিস্টে অন্তর্ভুক্ত করা হয়।"
উত্তর ইরাকের কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিমানগুলো রোববার উত্তর ইরাকের অনেক গভীরে প্রবেশ করে বেশ কয়েকটি গ্রামে বোমা হামলা চালিয়েছে। কুর্দি গেরিলাদের বিরুদ্ধে কয়েক মাসের মধ্যে চালানো ভয়াবহ এ হামলায় এক নারী নিহত এবং অপর দুইজন আহত হয়।
এদিকে, আঙ্কারা থেকে তুর্কি সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের যুদ্ধবিমান উত্তর ইরাকের নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) পিকেকে গেরিলাদের আস্তানায় হামলা চালিয়েছে। প্রসঙ্গত, পিকেকে গেরিলারা তুরস্কের অভ্যন্তরে হামলা চালানোর জন্য উত্তর ইরাককে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করে আসছে।
নিহতের ঘটনা সত্য হলে তা হবে সা
bdnews24