গাজা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিষ্ঠবার্ষিকীতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভ্যুত্থান (ইন্তিফাদা) শুরুর হুমকি দিয়েছে হামাস। হাজার হাজার সমর্থক শনিবার গাজায় সমাবেশ করে হামাসের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
হামাসের নির্বাসিত নেতা খালেদ মেশাল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমর্থকদের উদ্দেশে রেকড করা এক বক্তৃতায় বলেন, "বিজয়ের সূর্যোদয় না হওয়া পর্যন্ত তৃতীয় বা চতুর্থ ইন্তিফাদা করার সামর্থ আমাদের লোকেদের আছে।" গত শুক্রবার দামেস্কে তার এই বক্তব্য রেকর্ড করা হয়।
প্রতিবার্ষিকী উপলক্ষ্যে গাজার সেন্ট্রাল স্কয়ারে সমাবেত হয় হামাসের প্রায় তিন থেকে পাঁচ লাখ সমর্থক। এ সময় হামাসের দলীয় সবুজ পতাকায় পুরা এলাকা ছেয়ে যায়। সমাবেশ স্থলে মুখোশ পরে সশস্ত্রপাহারা দিয়েছে দলের সামরিক শাখার সদস্যরা।
গত মাসে ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুবার্ষিকী পালনের সময় যে জায়গায় বন্দুকযুদ্ধে হামাসের সাত সমর্থক নিহত হয়েছিল সেখানেই শনিবার সমাবেশের আয়োজন করা হয়।
হামাস জানিয়েছে, ফাতাহ অধিকৃত পশ্চিম তীরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস সমর্থদের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
খালেদ মাশেল অভিযোগ করেন, আব্বাসের সরকার পশ্চিমাদের সমর্থিত এবং ফিলিস্তিনের জনগণ তাদের সমর্থন করে না।
তিনি বলেন, "কেউ যদি মনে করে তার পেছনে আন্তর্জতিক সমর্থন রয়েছে, তাহলে তা ভুল। সমর্থন দেয়ার মালিক দেশের জনগণ।"
শেখ আহমেদ ইয়াসিন ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালে ইসরায়েলের বিমান হামলায় তিনি নিহত হন। ইহুদি রাষ্ট্র উচ্ছেদ করে ব্রিটিশ শাসিত সাবেক পুরো ফিলিস্তিন এলাকা নিয়ে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে হামাস গত ২০ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে।
গত জুনে ফিলিস্তিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ করে হামার গাজা এলাকা দখল করে নেয়। এরপর থেকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ গ্র"প ও হামাসের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩১ ঘ.
bdnews24