২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জরুরি অবস্থা তুলে নেওয়া হচ্ছে

১৫ ডিসেম্বর শনিবার জরুরি অবস্থা তুলে নেওয়া হতে পারে পাকিস্তানে। আগামী ৮ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে দেশে-বিদেশে প্রবল চাপের মুখে আগেই জরুরি অবস্থা তুলে নেওয়ার এ ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ১৫ ডিসেম্বর শনিবার জরুরি অবস্থা তুলে নেওয়া হতে পারে পাকিস্তানে। আগামী ৮ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে দেশে-বিদেশে প্রবল চাপের মুখে আগেই জরুরি অবস্থা তুলে নেওয়ার এ ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। গত মাসে প্রেসিডেন্ট মুশাররফ ঘোষণা করেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। এরপর পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মালিক কাইয়ুম জানান, এর একদিন আগে ১৫ ডিসেম্বরই জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন প্রেসিডেন্ট। তবে কোনো কারণে তা করা না হলে ১৬ ডিসেম্বর অবশ্যই তা করা হবে। কিন্তু গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, বিচার বিভাগে নিজের পছন্দমতো বিচারক নিয়োগসহ প্রশাসনে দলীয়করণের ফলে মুশাররফ এখনও আসন্ন নির্বাচনে ব্যাপক কারচুপি করতে পারেন বলে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাকিস্তানে একের পর এক সহিংসতা, প্রধান বিচারপতিকে বরখাস্ত করা এবং বিচার বিভাগে হস্তক্ষেপ করা নিয়ে দেশব্যাপী আইনজীবীদের বিক্ষোভ, নির্বাসিত দুই সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে হিমশিম খেয়ে শেষপর্যন্ত গত ৩ নভেম্বর ওই জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। জরুরি অবস্থা তুলে নেওয়া প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফের সহচর এবং একজন শীর্ষ আইনজীবী খাজা হারিস বলেছেন, "এটি একটি আনুষ্ঠানিক ব্যাপার মাত্র।" তিনি বলেন, "মুশাররফ ইতিমধ্যেই খেলার সমস্ত আয়োজন সম্পন্ন করে রেখেছেন। তিনি যাদেরকে যেখানে চেয়েছিলেন তাদের এর মধ্যেই সেখানে বসানো হয়ে গেছে।" ওদিকে, সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ অনেক বিচারপতি এখনও গৃহবন্দি অবস্থায় রয়েছেন। গত সপ্তাহে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে 'সরাসরি স