২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে স্কুলবাসে আত্মঘাতী বোমা হামলা

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সোমবার একটি স্কুলবাসে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে সাত স্কুলশিশুসহ আরও দুই ব্যক্তি আহত হয় এবং হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনা মুখপাত্র মেজর-জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, "এক জঙ্গি স্কুলশিশুদের বাস লক্ষ্য করে হামলা চালায়। এতে বাসটির চালক এবং সামনে বসা প্রহরী মারাত্মক আহত হয়।" স্থানীয় কামরা বিমান ঘাঁটির কাছে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 06:20 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সোমবার একটি স্কুলবাসে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে সাত স্কুলশিশুসহ আরও দুই ব্যক্তি আহত হয় এবং হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনা মুখপাত্র মেজর-জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, "এক জঙ্গি স্কুলশিশুদের বাস লক্ষ্য করে হামলা চালায়। এতে বাসটির চালক এবং সামনে বসা প্রহরী মারাত্মক আহত হয়।" স্থানীয় কামরা বিমান ঘাঁটির কাছে এ ঘটনা ঘটে। তিনি জানান, চালকের ত্বরিত পদক্ষেপের কারণে শিশুদের জীবন রক্ষা হয়েছে। সময়মতো গাড়িটিকে সরানোর চেষ্টা করায় মাত্র ছয় থেকে সাতটি শিশু আহত হয়। অন্যথায় অনেক বেশি হতাহত হতে পারতো বলে তিনি মন্তব্য করেন। সেনামুখপাত্র বলেন, "কামরা বিমান ঘাঁটির কাছে এ হামলা চলানো হয়। ইচ্ছাকৃতভাবেই শিশুদের স্কুলবাসটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।" বিমান ঘাঁটিটি রাজধানী ইসলামাবাদের ৭৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। পাকিস্তানের উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলায় ছয় জন নিহত হওয়ার পরদিনই এ হামলার ঘটনা ঘটলো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১১৫৬ ঘ.