২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরানে জাতিসংঘের পরমাণু প্রতিনিধি দল

ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সন্দেহ দূর করতে নতুন করে আলোচনার লক্ষ্যে রোববার তেহরানে পৌঁছেছে জাতিসংঘের পরমাণু প্রতিনিধি দল। ইরানের গণমাধ্যম রোববার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 12:57 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

তেহরান, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সন্দেহ দূর করতে নতুন করে আলোচনার লক্ষ্যে রোববার তেহরানে পৌঁছেছে জাতিসংঘের পরমাণু প্রতিনিধি দল। ইরানের গণমাধ্যম রোববার এ খবর জানিয়েছে। ইরানের পরমাণু কর্মচূচি নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে জতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) এই বিশেষজ্ঞরা তেহরান পৌঁছালেন। মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরান তাদের পরমাণু কর্মচূচি চার বছর আগে বন্ধ করেছে। আইএইএতে নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী আসগার সলতানিহ ফার্স সংবাদ সংস্থাকে রোববার বলেন, "আলোচনা কাল শুরু হবে, চলবে তিন দিন।" মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর প্রেসিডেন্ট বুশ বলেছেন, ইরান এখনো বিপজ্জনক। কেননা তারা পরমাণু অস্ত্র বানানোর কৌশল রপ্ত করেছে। গোয়েন্দা প্রতিবেদনের কারণে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর নিষেধজ্ঞা আরোপ প্রশ্নে জাতিসংঘে আরও বেশি বাধার মুখে পড়তে হবে বুশ প্রশাসনকে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের পরমাণু কর্মসূচি সবসময় শান্তিপূর্ণ। এ নিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলে আইএইএ পরিদর্শকদের সঙ্গে তাদের সহযোগিতা বাঁধাগ্রস্ত হবে। আইএইএ গত মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরান তাদের পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা করলেও সেখানে তাদের আন্তরিকতা নেই। সংস্থাটির প্রধান এলবারাদি বলেন, ইরান পরমাণু কর্মসূচি বিষয়ে ভাল জবাব দিচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২৮ ঘ.