হংকং, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ঝড়, বন্যা, খরার মতো প্রকৃতিক বিপর্যয়ই কেবল নয় দুর্ভিক্ষ এবং হানাহানিও ঘটতে পারে । ইতিহাসে এমন নজির আছে। মানবজাতির ওপর বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ হুমকির ব্যাপারে সতর্ক করে দিয়ে গবেষকরা একথা বলেছেন। এক গবেষণায় তারা দেখিয়েছেন, বিশ্ব উষ্ণায়নের ফলে অতীতে কিভাবে দুর্ভিক্ষসহ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং জনসংখ্যায় ধ্বস নেমেছে।
ন্যাশনাল একাডেমী অব সায়েন্সের 'জার্নাল প্রসেডিংস'--এ চীন, হংকং, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের বিজ্ঞানীরা বলেছেন, বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশের পরিবর্তনের সঙ্গে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার তাল মিলিয়ে চলবে এমন নাও হতে পারে।
'জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলোজি'র আন্তর্জাতিক বিষয়ক 'সাম নান স্কুল' এর এসোসিয়েট প্রফেসর পিটার ব্রেক বলেছেন, "উষ্ণ তাপমাত্রা কিছুসময়ের জন্য ভালো। কিন্তু একটি পর্যায়ে গিয়ে এই তাপমাত্রায় গাছগাছালি ক্ষতিগ্রস্ত হবে।
পিটার বলেন, বেশি বেশি খরা হলে এবং জনসংখ্যা বৃদ্ধির হার বাড়তে থাকলে সবার জন্য খাবারের ব্যবস্থা করা ক্রমেই কঠিন হয়ে উঠতে থাকবে। আর এ অবস্থায় অনাহারে থাকা ক্ষুধার্ত লোকজন খবার ও পানি নিয়ে একে অপরের সঙ্গে লড়াই কিংবা হানাহানি করাটাও বিচিত্র কিছু নয়।"
আবার তাপমাত্রা কমতে থাকলেও যুদ্ধ, দুর্ভিক্ষ এবং জনসংখ্যায় ধ্বস নামে। ইতিহাসে বিচারে গবেষকরা এমন নজির খুঁজে পেয়েছেন। ১৪০০ সাল এবং ১৯০০ সালে বা সংক্ষিপ্ত বরফ যুগে যখন বিশ্বে গড় তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৪৫০, ১৬৫০ থেকে ১৮২০ এর মতো --- গবেষকরা সেই সময়টি বিশ্লেষণ করে দেখেছেন।
"এ ধরনের পরিবেশগত পরিস্থিতিতে লোকজনের অন্য জায়গায় সরে যাওয়ার প্রবণতা দেখা যায়। আর এ থেকেই যুদ্ধ বাধার সম্ভাবনা দেখা দেয়। ১৩ শতাব্দীতে যেমনটি হয়েছিল। ওই সময় মঙ্গরলীয়রা খরার সম্মুখীন হওয়ার পর চীনে আগ্রসন চালিয়ে বসে।" বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে হং কং বিশ্ববিদ্যালয়ের ভুগোলের অধ্যাপক ডেভিড ঝাং একথা বলেছেন।
রোগ-বালাই, মহামারি বিশ্বে তাপমাত্রা পরিবর্তনের প্রত্যক্ষ কুপ্রভাব নয়। তবে এটি হচ্ছে অভিবাসনের ফলে সৃষ্ট দুর্বিপাক। এক জায়গা থেকে অন্য জায়গায় লোকজন স্থানান্তরের কারণে রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়।
এই গবেষণায় তাপমাত্রা কমতে থাকার কুপ্রভাব নিয়ে আলোচনা করা হলেও একই ধরনের কুপ্রভাব তাপমাত্রা বাড়ার ক্ষেত্রে অর্থাৎ, বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রেও ঘটতে পারে বলে গবেষকরা সতর্ক করে দিয়েছেন।
গত সপ্তাহে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, " উষ্ণায়নের প্রভাবে বিশ্বের অর্ধেকটা জুড়ে থাকা দেশগুলোতে সংঘর্ষ এবং মারাত্মক রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির ঝুঁকি দেখা দেবে।"
লন্ডন ভিত্তিক একটি সংঘর্ষ সমাধান বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল এলার্ট ৪৬ টি দেশকে চিহ্নিত করেছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এই দেশগুলো সহিংস সংঘর্ষের মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে এমন আরও প্রায় ৫৬ টি দেশকে চিহ্নিত করেছে ইন্টারন্যাশনাল এলার্ট। সংগঠনের মহাসচিব ড্যান স্মিথ রয়টার্সকে টেলিফোনে বলেন, " ২০২০ সালের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে মারত্মক সব সংঘর্ষ আমরা দেখতে পাব।"
এদিক থেকে সর্বাগ্রে আছে পশ্চিমা বিশ্ব এবং মধ্য আফ্রিকা। কৃষির ধরণ পাল্টে যাওয়ায় আফ্রিকার ঘানায় ইতোমধ্যেই কৃষক ও রাখালদের মধ্যে হানাহানি শুরু হয়ে গেছে।
ভারতে গঙ্গা নদীর পানির স্তর নামতে থাকায় ওই নদীর অববাহিকায় লাখ লাখ লোকের জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়বে। বিপজ্জনক পরিণতি দেখা দেবে বাংলাদেশেও।
পানি স্বল্পতার কারণে ইতোমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠা মধ্যপ্রাচ্য সঙ্কট কাটানো আরও কঠিন হয়ে পড়বে। ওদিকে, হিমবাহ গলতে থাকায় এখনকার শান্তিপূর্ণ ল্যাটিন আমেরিকার রাষ্ট্রগুলোয় অস্থিরতা এবং অস্থিতিশীলতা দেখা দেবে।
স্মিথ বলেন, বিশ্ব উষ্ণায়ন নিয়ে বিভিন্ন স
bdnews24